নেপালে গত বেশ কিছুদিন ধরেই চলছে প্রবল রাজনৈতিক ডামাডোল। নিজের গদি ধরে রাখতে মরিয়া হয়ে চেষ্টা করছেন বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তিনি এর জন্য নেপালের শাসকদল কমিউনিস্ট পার্টিকে ভাঙার চেষ্টা করছেন। ঠিক এরকমটাই মন্তব্য করলেন নেপালের কমিউনিষ্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ড।
শুক্রবার কাঠমান্ডুতে একটি অনুষ্ঠানে প্রচন্ড বলেন, নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে গিয়েছেন অলি। তাঁর নির্দেশেই নেপালের কমিউনিস্ট পার্টির কিছু লোক নির্বাচন কমিশনে সিপিএন-ইউএমএল নামে নতুন একটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করিয়েছে। এই ঘটনা থেকে সভাপতি স্পষ্ট যে নিজের ঘরে নিজের গদি ধরে রাখতে অলি কী কী না করছেন। এমনকি প্রচন্ড বলেছেন যে যখন তাদের দলের অভ্যন্তরীণ বৈঠক চলছিল তখন দলের আরেক জন চেয়ারম্যান অর্থাৎ অলি কী করে এই ধরনের কান্ড করেন তা জানা নেই।
এছাড়াও তিনি ভারতের সঙ্গে নেপালের কূটনৈতিক সম্পর্ক খারাপ করার জন্য অলিকেই দোষারোপ করেছেন। দলের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই প্রচন্ড আটবার বৈঠক করেছেন অলির সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সমাধান মেলেনি, অলি নিজের অবস্থানেই অনড়, জানিয়েছেন প্রচন্ড।
নেপালের কমিউনিস্ট পার্টির নীতি হলো একজন ব্যক্তি একটি মাত্র পদেই থাকতে পারবেন। কিন্তু প্রচণ্ড বলছেন যে অলি দেশের প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে পার্টির চেয়ারম্যান পদটিও ধরে রাখতে চান যেন তেন প্রকারে। তাঁকে এই বিষয়ে অনেক বুঝিয়েও কোনও কাজ হয়নি। উল্টে নিজের সমর্থনে মুখ খোলার জন্য দলের কর্মী ও পড়ুয়াদের উসকানি দিচ্ছেন। দেশব্যাপী বিক্ষোভ করার ছক কষছেন।
প্রচন্ড জানাচ্ছেন যে, “আমরা যখন দলের বিষয়টি দলের মধ্যে মীমাংসা করে নিতে চাইছি অলি তখন দেশব্যাপী আন্দোলন তৈরি করার কথা ভাবছেন।” কিন্তু প্রচণ্ড সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি অলির এই উদ্দেশ্য সফল হতে দেবেন না।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!