করোনাভাইরাসকে হাতিয়ার করে ভারতে ব্যাপক হত্যালীলা চালানোর নির্দেশ দিল ইসলামিক স্টেট বা আইসিস। এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে করোনাভাইরাস মারাত্মক হারে সংক্রমণকে কাজে লাগিয়ে যতবেশি সংখ্যক ‘কাফের’কে হত্যা করার কথা। আর কি ভাবে হবে এই হত্যা লীলা? সেই বিষয়ে নিজেদের অনলাইন ম্যাগাজিনে একাধিক টিপস দিয়েছে ইসলামিক স্টেটস।
সংগঠেনের পক্ষ থেকে ভারতীয় মুসলমান অনুগামীদের কাছে তাদের আবেদন এই সুযোগ যেন তারা হাতছাড়া না করেন। প্রয়োজনে করোনাভাইরাসের বাহক হিসেবে ছড়িয়ে পড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউন নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল সেখানেই এই জাতীয় ভয়ঙ্কর নির্দেশের কথা বলা হয়েছে। জেহাদিদের সুপরা স্প্রেডার হিসেবে ছড়িয়ে পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি জামিয়ার পড়ুয়াদের গ্রেফতারের প্রতিশোধ নেওযার কথা বলা হয়েছে অনলাইন ম্যাগাজিনে।
লকডাউন সংস্করণে জামাতের পাশাপাশি উঠে এসেছে দিল্লির হিংসার কথা। পাশাপাশি জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিশোধ নিতেও বলা হয়েছে। তবে সন্ত্রাসবাদের রাষ্ট্র সংঘের রিপোর্টে বা হয়েছে কেরল ও কর্নাটকে ইসলামিক স্টেট রীতিমত সক্রিয় হয়ে উঠেছে। সংগঠনের সদস্য সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে জানান হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ময়ানমারসহ ভারতীয় উপমহাদেশে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার হামলার পরিকল্পনা রয়েছে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।





