নার্স হিসেবে এক বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন এক তরুণী। সেই হাসপাতালের মালিক এক চিকিৎসক। সেই চিকিৎসকের বিরুদ্ধেই ধ’র্ষ’ণে’র অভিযোগ দায়ের করলেন ওই তরুণী নার্স। অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, মাস দুয়েক হল ওই হাসপাতালে নার্স হিসেবে যোগ দিয়েছেন বছর ১৮-এর এক তরুণী। সেই তরুণীর অভিযোগ, গত ১২ ডিসেম্বর নার্সিং হোমে কাজে গিয়েছিলেন তিনি। সেদিন দুপুর ১২টা নাগাদ কাজে যান তিনি। এরপর অভিযুক্ত ওই চিকিৎসক তথা হাসপাতালের মালিক তাঁকে নিজের চেম্বারে ডেকে পাঠান। নিজের চেম্বারেই ওই চিকিৎসক তরুণীকে ধ’র্ষ’ণ করেন বলে অভিযোগ।
ওই তরুণী এও অভিযোগ করেছেন যে ১৭ ডিসেম্বর পর্যন্ত ওই হাসপাতালেই আটকে রাখা হয়েছিল তাঁকে। ৬ দিন তিনি আটকে ছিলেন। এই ঘটনার কথা বাইরে বললে তরুণীকে প্রাণনাশের হুমকিও দেন ওই চিকিৎসক, এমনটাই অভিযোগ।
কোনও রকমে প্রাণ বাঁচিয়ে নার্সিংহোম থেকে পালিয়ে আসতে হয় তরুণীকে। বেরিয়ে এসেই বাড়ির লোকজনকে সব কথা জানিয়ে দেন তিনি। এরপরই নিউটাউন থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী।
তরুণীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। ধ’র্ষ’ণে’র পাশাপাশি ওই হাসপাতালের মালিকের বিরুদ্ধে অন্যায়ভাবে তরুণীকে আটকে রাখা ও অপরাধমূলক ভয় দেখানোর মামলাও রুজু করা হয়েছে। গতকাল, রবিবার বারাসাত আদালতে তোলা হয়েছিল ধৃতকে।





