কলকাতা আর্ট ফেয়ারের দ্বিতীয় বছর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে এই আর্ট ফেয়ারে দেশ-বিদেশের শিল্পীদের মেলবন্ধন

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর নিবেদনে এবং ইন্ডিয়ান আর্ট গ্যালারির উদ্যোগে আয়োজিত হলে ‘কলকাতা আর্ট ফেয়ার’-এর দ্বিতীয় পর্ব। আইসিসিআর কলকাতায় গত ১৫ই মে শুভ উদ্বোধন হয়েছে এই আর্ট ফেয়ারের। চলবে ১৮ই মে পর্যন্ত। নানান গ্যালারি জুড়ে নিজেদের শিল্পের পসরা সাজিয়ে বসেছেন দেশ-বিদেশের নানান শিল্পীরা।

জানা গিয়েছে, এই বছর প্রায় ৪৫০ শিল্পীর প্রায় ১০০০ টির অধিক আঁকা প্রদর্শিত হয়েছে আর্ট ফেয়ারে। উদীয়মান শিল্পীদের শিল্পের প্রদর্শন তো বটেই, এছাড়াও তাদের আঁকা বিক্রির একটা ব্যাবস্থা করাও এই আর্ট ফেয়ারের অন্যতম উদ্দেশ্য। আসলে বড় বড় শিল্পীদের আঁকা বাজারে সহজেই মান্যতা পায়। কিন্তু অনেক গুণী শিল্পী সেই বাজার পর্যন্ত পৌঁছতেই পারেন না।

কলকাতা আর্ট ফেয়ারের দ্বিতীয় বছর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে এই আর্ট ফেয়ারে দেশ-বিদেশের শিল্পীদের মেলবন্ধন

শুধু আঁকা ছবিই নয়। এর পাশাপাশি এই আর্ট ফেয়ারে রয়েছে ফটোগ্রাফি, স্কাল্পচার, এর মধ্যে মহিলা শিল্পীদের নানান অনবদ্য কাজ। চীন, ইউক্রেনে আগে থেকেছেন, এখন ভারতেই পাকাপাকিভাবে রয়েছেন, এমন শিল্পীদের ছবিও রয়েছে এই আর্ট ফেয়ারে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন আরো অনেকের ছবি আবার নতুনদের ছবি।

এরই সঙ্গে রয়েছে গানও। গত ১৫ই মে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র। এছাড়াও, ১৬ ও ১৭ই মে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ছিল তাঁর ‘গানের পাঠশালা’ বিশেষ পরিবেশনা। রয়েছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সত্যজিতের সঙ্গীত, সলিল চৌধুরীর গান, ঋতুপর্ণ ঘোষের ছবির অনেক সুর-গান। সব মিলিয়ে সঙ্গীতের সাথে আর্টের এক মেলবন্ধন ঘটেছে এই আর্ট ফেয়ারে।

এই আয়োজনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পী মেহতাব মোল্লা এই অনুষ্ঠান সম্পর্কে জানান, “অন্যান্য শহরে গিয়ে দেখেছি আর্ট ফেয়ার গুলোয় ছবির বাজার রয়েছে। কিন্তু কলকাতায় ছবি বা যে কোনো ফর্মের আর্ট বেঁচে উপার্জন করার সুযোগ অনেক কম ফলে সমস্যা হয় নতুনদের জন্য। কলকাতায় তেমনই একটা আর্ট ফেয়ার শুরু করার তাগিদ থেকেই এই আর্ট ফেয়ারের যাত্রা শুরু”।

দেবজ্যোতি মিশ্র বলেন, “এই উদ্যোগের আমিও একজন সহযোদ্ধা। নতুনদের একটা জায়গা দেওয়ার দরকার। তার সাথে সঙ্গীতের এক অসাধারণ মেলবন্ধন ঘটবে এই আর্ট ফেয়ারে”।

রূপক সাহা, কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, বলেন, “এই উদ্যোগের সাথে আমরা শুরুর দিন থেকেই আছি।আমরা নিজেরা গহনা শিল্পের সাথে জড়িত সেটাও যেমন আর্ট তেমন গহনার ডিজাইন ঠিক একই ভাবে ফাইন আর্টের নানা দিকের প্রতিই আমরা বরাবর উৎসাহী। নতুন শিল্পীদের পাশে দাঁড়ানোর, তাঁদের কাজকে সমর্থন করার জন্যই এই উদ্যোগে আমরা সামিল হোই। মাঝে এক বছর করোনার জন্য করা সম্ভব না হলেও আশা করি কলকাতা আর্ট ফেয়ারের এই দ্বিতীয় বছরের এই উদ্যোগ সবার ভালো লাগবে”।

RELATED Articles