গতকালই ছিল বিজেপির ব্রিগেড। এই ব্রিগেড নিয়ে গতকাল শিলিগুড়িতে বিজেপিতে চূড়ান্ত কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের শহরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত দলীয় মিছিলেত শেষের সভায় মমতা ফের একবার মোদীকে আক্রমণ শানিয়ে বলেন, “ব্রিগেডটাকে বি-গ্রেড করে দিয়েছে। টাকা দিয়ে সব হয় না। সেটা বিজেপিকে বুঝতে হবে”। এদিন মোতেরা স্টেডিয়ামের নাম বদল নিয়েও মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা। বলেন, “নিজের নামে স্টেডিয়াম করে নিয়েছে। করোনার টিকায় প্রধানমন্ত্রীর নাম। ইসরোকে তাঁর ছবি মহাকাশে পাঠাতে বলা হচ্ছে। কোনদিন দেখা যাবে, ভারতটাই নিজের নামে করে নিয়েছে”।
আরও পড়ুন- ভাঙন অব্যাহত! নিঃশর্তে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী ৫ বিধায়ক
আজ নারী দিবস উপলক্ষ্যে কলেজ স্ট্রীট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল আয়োজন করে তৃণমূল। কিন্তু এই বছর অনুষ্ঠানেই মমতা ভোটের প্রচারের কর্মসূচী শুরু করেন। সভা থেকেই আক্রমণ করে বিজেপি ও কেন্দ্রীয় নেতাদের। গতকাল মোদী বলেছিলেন, ‘বাংলায় মেয়েরা সুরক্ষিত নয়”। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন যে গুজরাট সরকারের পরিসংখ্যানের দিক দিয়ে গত বছর সে রাজ্যে ৩ হাজার ৯৫টি ধর্ষণ হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে আহমেদাবাদ। মমতার দাবী বাংলাতেই মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত।
এদিন মমতার নেতৃত্বে এই মিছিলে যোগ দেন নানান টলি তারকারা। ছিলেন কৌশানি মুখোপাধ্যায়, লাভলি মৈত্র, জুন মালিয়া, সুদেষ্ণা রায়, সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্যরাও। আজ ফের একবার মমতার বক্তৃতায় উঠে আসে গ্যাসের দামবৃদ্ধির কথাও। তৃণমূল সুপ্রিমো বলেন, “বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে, সেই চাল ফুটিয়ে খাওয়ার জন্য জ্বালানি নেই। গ্যাস কিনতে হচ্ছে ৯০০ টাকায়”।
আরও পড়ুন- মুকুল এফেক্টের জেরেই তৃণমূলে ভাঙন! তৃণমূলের অসন্তোষই বিজেপির প্রার্থী তালিকা গড়ার সহায়
তবে মমতার এদিনের এই সভায় রণভঙ্গ হয় স্কুল সার্ভিস কমিশনে আটকে থাকা মহিলা চাকরিপ্রার্থীদের বিক্ষোভের ফলে। ডোরিনা ক্রসিংয়ে সভামঞ্চের সামনেই বিক্ষোভ দেখান তারা। তাদের দাবী, অবিলম্বে নিয়োগ করতে হবে। তারা এও প্রশ্নও রাখেন যে, যে রাজ্যের একজন নারী প্রধান শাসক, সেখানে কেন মহিলারা বঞ্চিত।





