Kolkata: ধর্ষ*ণকাণ্ডে ধৃত মনোজিত গ্যাং ছাড়েনি ‘রাত দখল’-এর প্রতিবাদী পড়ুয়াদেরও! ফেসবুক ঘেঁটে ডেকে পাঠিয়ে হেনস্থা, মার*ধরের অভিযোগ!

কলেজ মানে যেখানে পড়াশোনা আর ভবিষ্যতের স্বপ্ন বোনা হয়, সেখানে যদি ভয়ের বাতাবরণ ছড়িয়ে থাকে, তাহলে সে স্বপ্ন দুঃস্বপ্নে বদলে যেতে সময় লাগে না। ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ কলকাতার একটি নামী আইন কলেজে। বহুদিন ধরেই ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে চাপা আতঙ্ক কাজ করছিল। ২০২৩ সালের ১৪ অগস্ট রাতের ‘রাত দখল’ কর্মসূচির পর সেই আতঙ্ক যেন আরও গাঢ় রূপ নেয়।

সেই রাতে অনেক ছাত্রছাত্রী ফেসবুক লাইভে ‘রাত দখল’-এ অংশগ্রহণ করেছিলেন। পরদিনই শুরু হয় প্রতিশোধপরায়ণ রাজনীতি। পড়ুয়াদের দাবি, মনোজিৎ মিশ্র নামে এক প্রাক্তন ছাত্র তাঁদের ফেসবুক পোস্ট ঘেঁটে তালিকা তৈরি করেন, তারপর একে একে ফোন করে কলেজে ডেকে পাঠানো হয়। অভিযোগ, সেখানে শুধু হুমকি নয়, কেউ কেউ মারধরের শিকারও হয়েছেন।

২০১৪ সালে কলেজে ভর্তি হলেও বারবার ফেল করে ডিসকলেজিয়েট হয়ে যান মনোজিৎ। তবু কলেজ ছাড়েননি। বরং টিএমসিপি-র স্থানীয় ইউনিট প্রেসিডেন্ট এবং পরে দক্ষিণ কলকাতার সাংগঠনিক সম্পাদকও হয়ে ওঠেন। যদিও সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য স্পষ্ট জানান, “মনোজিৎ আমাদের দলে কোনও পদে ছিলেন না।” তা সত্ত্বেও বছর তিনেক আগে পাশ করার পরেও ক্যাম্পাসে রয়ে যান মনোজিৎ। এমনকী ২০২৪ সালে ক্যাজুয়াল স্টাফ হিসেবেও কলেজে ঢুকে পড়েন তিনি—যা নিয়ে ওঠে বিস্তর প্রশ্ন।

কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, গণধর্ষণের ঘটনায় ধৃত দু’জন প্রমিত মুখোপাধ্যায় ও জ়ইব আহমেদ ছিল মনোজিৎ-এর ‘ডান হাত’। প্রমিত দ্বিতীয় বর্ষের এবং জ়ইব প্রথম বর্ষের ছাত্র। অভিযোগ, ধর্ষণের সময় ঘর পাহারায় ছিল এই দু’জন। শুধু তাই নয়, ভর্তি থেকে শুরু করে ফেস্টের নামে অসভ্যতা, এমনকী কলেজে মাদক সেবন—সবকিছুতেই জড়িয়ে রয়েছে এই তিনজনের নাম।

আরও পড়ুনঃ Weather update : সপ্তাহজুড়ে বর্ষার দাপট, সতর্কতা হাওয়া অফিসের, ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা!

মনোজিৎ-এর বিরুদ্ধে পুলিশ খাতায় রয়েছে অন্তত ২০টি মামলা। ২০১৭ সালে প্রাক্তন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও হন। সাসপেন্ড করা হয় অন্তত তিনবার। তবু নিয়ন্ত্রণে আনা যায়নি। কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি ছাত্রছাত্রীদের। বরং যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদের মার খেতে হয়েছে, কলেজ ছাড়তে হয়েছে। এমনকী ছাত্রীদের মেসের সামনে ‘গুন্ডা’ পাঠিয়ে ভয় দেখানোরও অভিযোগ উঠেছে মনোজিতের বিরুদ্ধে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles