খাস কলকাতার বুকেই ঘটে গেল একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বাড়িতে পরিবারের অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে গণধর্ষণ করা হল এক তরুণীর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে কলকাতার গার্ডেনরিচ এলাকায়। হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে ওই তরুণীকে। শুধু তাই-ই নয়, গণধর্ষণের পাশাপাশি লুঠপাটও চালানো হয়েছে ওই বাড়িতে। ঘটনার তদন্তভার গিয়ে পৌঁছেছে পুলিশের গোয়েন্দা বিভাগে। ফরেনসিক দল পৌঁছেছে ঘটনাস্থলে।
স্থানীয় সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার রাতে ঘটেছে এই ঘটনা। ওই বাড়িতে পরিবারের অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে তিন-চারজন দুষ্কৃতী। জানা গিয়েছে, বাড়িতে ঢুকেই তরুণীর হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর গণধর্ষণ করা হয় তরুণীকে।
আরও পড়ুন- নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, ৫ লক্ষ টাকার জরিমানা মমতার
বাড়িতে থাকা ১৫ লক্ষ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। এখন লকডাউন খানিকটা শিথিল হওয়ায় বাড়ি থেকে বেরোচ্ছেন সাধারণ মানুষ। সেই সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই মনে করা হচ্ছে।
আজ, বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্তারা। নির্যাতিতার সঙ্গে কথা বলেন তারা। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। তরুণীর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা। পুলিশের অনুমান, কিছুদিন ধরেই নজর রাখা হচ্ছিল ওই বাড়ির উপর। বাড়ির সদস্যরা কখন থাকছেন, কখন থাকছেন না, সে বিষয়ে রেইকি করা হয়েছে। এদিন যে ওই বাড়িতে তরুণী একা থাকবেন, তা আগের থেকেই জানত দুষ্কৃতীরা। এই কারণেই এদিন হানা দেয় তারা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার