কলকাতায় আয়োজিত হল পেট্রোপণ্যের শ্রাদ্ধানুষ্ঠান, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত নরেন্দ্র মোদী

দিনদিন পেট্রোল-ডিজেলের দাম যে হারে বেড়ে চলেছে, তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এই নিয়ে গত দু’দিন ধরে তৃণমূলের পক্ষ থেকে রাস্তায় নেমে আন্দোলন করা শুরু হয়েছে। প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লকে আন্দোলন করা হয়েছে। এমনকি, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দামবৃদ্ধির কারণে গরুর গাড়ি থেকে রিকশা টানা পর্যন্ত, এমন নানান প্রতিবাদের সাক্ষী থেকেছে বাংলা।

এবার আরও এক অভিনব পদ্ধতি এই পেট্রোল, ডিজেল, ও রান্নার গ্যাসের দামবৃদ্ধির জন্য প্রতিবাদ করা হল তৃণমূলের কর্মী-সমর্থকদের তরফে। এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য তাক্সের শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করা হল। তাতে রীতিমতো কার্ড দিয়ে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই কার্ড মোদীর দফতরে পাঠানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন- চিন্তা বাড়ল, ফের করোনার আক্রান্ত হলেন দেশের প্রথম কোভিড রোগী

দেশজুড়ে এখন করোনার ভয়ে মানুষ স্ত্রস্ত। এরই মধ্যে পেট্রোপণ্যের দামবৃদ্ধি, এই  নিয়ে অভিযোগ জানানো হুএছে তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকেও। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে দাম বাড়ছে দ্রব্যেরও। সব মিলিয়ে মহা বিপদে পড়েছে সাধারণ মানুষ।

কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। ডিজেলের দাম ৯৩ টাকা প্রতি লিটার। এদিকে, রান্নার গ্যাসের দামও একলাফে বেড়েছে ২৫ টাকা। ফলে রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৮৬১ টাকা। এর জেরে পকেটে টান মধ্যবিত্তের।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজারহাটে কিছু তৃণমূল কর্মী-সমর্থকরা রান্নার গাস-পেট্রোল-ডিজেলের শ্রাদ্ধের কার্ড ছাপিয়ে প্রতিবাদ করেন। শুধু তাই-ই নয় সেই শ্রাদ্ধের কার্ড পাঠানো হয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরের উদ্দেশ্যেও।

এই শ্রাদ্ধের কার্ডে লেখা হয়েছে, “লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে পেট্রোল–ডিজেল এবং রান্নার গ্যাস ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে৷ তাই তাদের শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে৷’‌ দিনক্ষণ উল্লেখ করা হয়নি কার্ডে। তবে প্রধানমন্ত্রীকে সপরিবারে শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে৷ চিঠির শেষে লেখা রয়েছে, ‘‌এক হতভাগ্য তৃণমূল কংগ্রেস সমর্থক”।

এই বিষয়ে এক তৃণমূল কংগ্রেস সমর্থক বলেন “‌পেট্রোল–ডিজেল–গ্যাসের যে পরিমাণ দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ আর এগুলি ব্যবহার করতে পারবেন না৷ তাই এদের শ্রাদ্ধানুষ্ঠানে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালাম আমরা”।

আরও পড়ুন- উচ্চ প্রাথমিকের পর এবার খাদ্য দফতর, মেধা তালিকা মেনে হয়নি নিয়োগ, খাদ্য ভবনের সামনে বিক্ষোভ বঞ্চিতদের

তবে তৃণমূলের শীর্ষনেতাদের তরফে এই নিয়ে মুখ খুলতে শোনা যায়নি। তাদের মতে, পেট্রোপণ্যের দাম বাড়ানো, কমানো কেন্দ্রের হাতেই রয়েছে। দাম বাড়িয়ে কেন্দ্র নিজের কোষাগার ভর্তি করছে। এর জেরে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ, এমনটাই দাবী রাজ্য সরকারের।

RELATED Articles