Waterlogged situation in Kolkata: গতকাল, রবিবার রাতে উপকূলের বুকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। এর জেরে কলকাতার অবস্থা বিধ্বস্ত। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন শহর (Waterlogged situation in Kolkata)। ভেঙে পড়েছে একাধিক গাছ। নানান জায়গায় ভেঙেছে বিদ্যুতের তার।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারের দুর্যোগের প্রভাব থাকবে আজ, সোমবারও। এদিন বেলা সাড়ে ১১টার পর ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় (Remal)। এর জেরে গোটা রাজ্যেই থাকবে প্রভাব। গতকাল, রবিবার মধ্যরাত থেকেই কলকাতায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি (Waterlogged situation in Kolkata)। এখনও বৃষ্টি চলছে। শহরের নানান জায়গায় ভেঙে পড়েছে গাছ। পুলিশ ও প্রশাসনের তরফে গাছ সরানোর কাজ চলছে।
অন্যদিকে, ব্যাঘাত ঘটেছে ট্রেন চলাচলে। লাইনে জল জমে থাকায় সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল (Waterlogged situation in Kolkata)। তবে আপাতত শুরু হয়েছে ট্রেন পরিষেবা। কিন্তু মেট্রো পরিষেবা ব্যাহত। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। পার্ক স্ট্রীট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত স্টেশনের মাঝে অংশে জমেছে জল। ফলে মেট্রো চলাচল আংশিক বন্ধ। পরিষেবা কখন স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি।
হাওয়া অফিস সূত্রে খবর, রেমালের (Remal) দাপটের জেরে আজ, সোমবারও রাজ্যের একাধিক জেলায় চলবে প্রবল বৃষ্টি। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে (Waterlogged situation in Kolkata)। আগামীকাল, মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নত হতে পারে। এদিকে বৃষ্টি না কমলে দুর্যোগ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় ছোটো বড় মিলিয়ে প্রায় ৫৮টি গাছ ভেঙে পড়েছে। গাছ সরিয়ে রাস্তা ফাঁকা করার কাজ চলছে সকাল থেকে। ভরা কোটাল চলছে, তার মধ্যে আবার অঝোরে বৃষ্টি। ফলে জল যন্ত্রণায় শহরবাসী (Waterlogged situation in Kolkata)। কখন পরিস্থিতি আদৌ স্বাভাবিক হবে, তা অজানা।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!