আগে বিশ্ব বলত ‘ভারত কেন‌ও?’ এখন লোকে জিজ্ঞেস করে, ভারত কেন‌ও নয়?: নরেন্দ্র মোদী

দীর্ঘদিন নয়, মাত্র ৬ বছরে গোটা বিশ্বের বণিকমহলে ভারত সম্পর্কে ধারণা বদলাতে তিনি সক্ষম হয়েছেন। বণিকসভা অ্যাসোচামের অনুষ্ঠানে আরও একবার এমন‌ই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজের বক্তব্যে বললেন, আগে বিশ্ববাসী জিজ্ঞেস করত, ‘ভারত কেন‌ও?’ এখন সেটা বদলে গিয়েছে। এখন লোকে জিজ্ঞেস করে, ভারত কেন‌ও নয়?
প্রধানমন্ত্রী দাবি করে বলেন, “করোনা মহামারী পরবর্তীকালে গোটা বিশ্ব আরও একটা শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নে‌ওয়ার পথে ভারত।” প্রধানমন্ত্রীর দাবি করেছেন, ভারত সম্পর্কে গোটা বিশ্বের ধারণা এখন বদলে গিয়েছে। আগামী দিনে যেমন আমাদের কঠিন সময় আসছে, তেমনই আসছে সুযোগ। এক‌ই সঙ্গে বলেন, আমাদের দ্রুত আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগোতে হবে। কারণ, কত তাড়াতাড়ি আমরা আত্মনির্ভর হতে পারছি, সেটা অনেক বেশি জরুরি।
প্রসঙ্গত উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে বিশ্বের দরবারে মজবুত দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করে চলেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এনডিএ জমানার নানারকম আর্থিক সংস্কার এদেশে বিদেশি বিনিয়োগ তথা শিল্পস্থাপনের পথও প্রশস্ত করেছে।

RELATED Articles