সংসদে তিনটি প্রধান বিজেপি দলের অন্যতম হল মহারাষ্ট্রের শিবসেনা দল, ওড়িশার বিজু জনতা দল ও উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি। এদের সঙ্গে তো তৃণমূল কংগ্রেস রয়েইছে। উক্ত এই তিন দল বাংলার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায়। কিন্তু হঠাৎ ‘বেসুরো’ হতে শুরু করেছে এই মমতার এই ‘বন্ধু’ দলগুলি। দিল্লি বুকে তৈরি হচ্ছে নয়া সমীকরণ।
আসল ঘটনাটি হল, তৃণমূলের তরফে দাবী জানানো বাংলা-সহ রাজ্য অএক্তি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের জন্য সাংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয়াংশ আপাতত মুলতুবি রাখা হোক। এই অধিবেশন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু তৃণমূলের এই দাবীতে মোটেই সম্মতি দেয়নি ওড়িশা, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের স্থানীয় তিন দল।
আরও পড়ুন- “আগামী নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ, মোদীজি কর্মীদের দিশা দেখিয়ে গিয়েছেন”, ব্রিগেড প্রসঙ্গে দিলীপ
প্রাপ্ত খবর অনুযায়ী, তৃণমূলের এই দাবী কার্যত নস্যাৎ করে দিয়েছে এই তিন দল। বিজেডি, শিবসেনা ও সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে যে বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশ পিছিয়ে দেওয়ার যে ডাক তৃণমূল দিয়েছে, তা তারা রাখতে পারবেন না।
এই অবস্থায় এবার মমতার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। কার্যত, এর আগে এই দলগুলিই জানিয়েছিল যে বিধানসভা লড়াইয়ে তারা মমতার সাথে রয়েছে। এমনকি, সমাজবাদী দল মমতার হয়ে প্রচারেও নামবে, একথা জানান সপা নেতা অখিলেশ। কিন্তু এই অবস্থায় মমতার বিরোধিতা করায় ফের নতুন সমীকরণ তৈরির জল্পনা ঘনাচ্ছে।
আরও পড়ুন- আজই বিজেপিতে সোনালী, টিকিট না পেয়ে মমতার একসময়ের ‘ছায়াসঙ্গী’ এবার গেরুয়া শিবিরের ছত্রছায়ায়
এই বিষয়ে বিজু জনতা দলের নবীন পট্টনায়েক জানিয়েছেন, “নির্বাচন পাঁচটি স্টেটে হচ্ছে, গোটা দেশে নয়। কিন্তু এটা বাজেট সেশনের দ্বিতীয়াংশ, যা খুবই গুরুত্বপূর্ণ”। এই কারণেই এই অধিবেশন মুলতুবি রাখতে চাইছে না ওড়িশার স্থানীয় দলের নেতারা। এরই মধ্যে প্রশ্ন উঠেছে নানান ‘বন্ধু’ দলগুলির সঙ্গে মমতার অবস্থান নিয়ে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কিছু জানা যায়নি।





