করোনায় ভারতে জুনের মাঝামাঝি দৈনিক বৃদ্ধি ছাড়াবে ১৫০০০! জানাচ্ছে চীনা বিশেষজ্ঞরা!

এই মাস থেকেই ভারতে দৈনিক করোনা সংখ্যা ক্রমশ বাড়বে বলে জানালো চীনা গবেষকরা। তাঁদের দাবি চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রতিদিন ১৫,০০০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হবেন।

উত্তর-পশ্চিম চীনের গ্যাংসু প্রদেশের ল্যানঝাউ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘গ্লোবাল Covid-19 প্রেডিক্ট সিস্টেম’ তৈরি করেছেন। যা নাকি ১৮০ টি দেশের দৈনিক করোনা সংক্রমনের সম্ভাব্য সংখ্যার পূর্বাভাস দিচ্ছে।

সেই মডেল অনুযায়ী, ২রা জুন ভারতে ৯,২৯১ জন করোনা আক্রান্ত হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা অবশ্য ৯,০০০ পার হয়নি। তবে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৯০৯। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

সেই মডেলের পূর্বাভাস, বুধবার থেকে আগামী চারদিনে ভারতে নয়া করোনা আক্রান্তের সংখ্যা হবে ৯,৬৭৬, ১০,০৭৮, ১০৪৯৮ এবং ১০,৯৩৬। জুনের মাঝামাঝি সময়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়ে যাবে।

আরও অন্যান্য খবর