বিভিন্ন সময়ই বিতর্কিত মন্তব্য করে থাকেন বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ। যেমন কিছুদিন আগেই একটি জনপ্রিয় বাংলা পত্রিকার সাক্ষাৎকারে তিনি শিল্পীদের রগড়ে দেওয়ার মতো বিতর্কিত বাক্য ব্যবহার করেছেন।
আর এবার সেই রগড়ানি ইস্যুতে ক্রমেই সুর চড়াচ্ছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যের শাসক বিরোধী দুই দলেই শিল্পী প্রার্থীরা আছেন। তৃণমূল শিবিরের তারকা প্রার্থীরাই এই ব্যাপারে তোপ দাগতে শুরু করেছেন।
আরও পড়ুন-“যেনতেন প্রকারেণ বাংলা দখল করতে হবে! তার পরই লকডাউন করবে ওঁরা”, কেন্দ্রকে বিঁধে দাবি অভিষেকের
তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলকে সমর্থন করছেন এমন শিল্পীদের কার্যত রগড়ানি দেওয়ার কথা বলেছেন। এটা কখনই কাম্য নয়। এবার জামুরিয়া থেকে এই ইস্যুতে সুর চড়ালেন বাঁকুড়ার প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং-এর সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কেন্দা পুলিশ ফাড়ি ফুটবল ময়দানের নির্বাচনী সভা থেকে সরাসরি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিজের নিশানায় নেন সায়ন্তিকা।
দিলীপ ঘোষকে ব্যাপক আক্রমণ করে তিনি বলেন, ‘হ্যাঁ আমি তারকা। হ্যাঁ আমিই শিল্পী। ওই দিলীপ ঘোষ বলেছিলেন উনি নাকি শিল্পীদের রগড়ে দেবেন। শিল্পীরা নাচগান করছে সেটাই ঠিক আছে। রাজনীতি আমরা করব। শিল্পীরা রাজনীতি করতে এলে রগড়ে দেব।
আরও পড়ুন-ভরসা ডাবল মাস্কিং! করোনার হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করুন জোড়া মাস্ক, কীভাবে? জেনে নিন
এরপরই দিলীপ ঘোষকে প্রশ্নের সুরে তিনি বলেন, তা স্যার কেমন রগড়ানি দেন একটু জানতে চাই। আপনাদের দলে যাঁরা শিল্পীরা রয়েছেন, তারকা প্রার্থীরা রয়েছেন তাঁদের বরঞ্চ ফোন করে জেনে নেব আপনি রগড়ানি কেমন দেন? ঠিকাছে? আপনি রগড়ানি দেবেন, আর আমরা রগড়ানি খাব। একটা বহিরাগতর দল এতকিছু করবে?’





