কথায় রয়েছে, ‘পিতা স্বর্গ, পিতা ধর্ম’। বলা হয়, পিতাকে খুশি করলে, তাঁর সেবাযত্ন করলে নাকি ঈশ্বর খুশি হন। মেলে আশীর্বাদ। কিন্তু সেই পিতাই যদি সন্তানের মৃ’ত্যুর কারণ হন, তাহলে?
নিজের সন্তানের জন্য কী না করেন না একজন বাবা। দিনরাত উদয়াস্ত খেটেও সন্তানের মুখে হাসি ফোটাতে সবসময় সচেষ্ট থাকেন একজন বাবা। বলাই হয় তো, একজন মা যেমন সন্তানকে গর্ভে ধারণ করেন, তেমন একজন বাবা সন্তানকে তাঁর হৃদয়ে ধারণ করেন। তবে এবার এক বাবার বিরুদ্ধেই উঠল নিজের সন্তানদের খু’নের অভিযোগ, অভাবের জেরে তিন সন্তানকে জীবন্ত জ্বালিয়ে দিলেন বাবা।
কোথায় ঘটল এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার ভারিন গ্রামে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম দীনেশ সিং। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে নিজের তিন নাবালক সন্তানের গআয়ে পেট্রোল ঢেলে তাদের জীবন্ত পুড়িয়ে মারে তাদের বাবা। মৃত সন্তানদের নাম রিঙ্কি কুমারী (৯), রাজা কুমার (১২) এবং শুভঙ্কর কুমার (১৩)।
কেন এমন ঘটনা?
পুলিশ সূত্রে খবর, বাজারে নাকি অনেক ঋণ হয়ে গিয়েছিল দীনেশের। সেই ঋণের বোঝার জেরে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই অভাব আর সহ্য না করতে পেরেই সন্তানদের খু’ন করেন ওই ব্যক্তি। এরপর নিজেও গায়ে আগুন লাগিয়ে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা করেন। তবে স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলছে তার। কিন্তু তিন সন্তানের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় বিহারের এক পুলিশ কর্তা জানাচ্ছেন, বাজারে প্রচুর টাকার দেনা হয়ে যাওয়ায় তা সইতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। সন্তানদের গায়ে আগুন দেওয়ার পর অভিযুক্ত নিজেও গায়ে আগুন দিয়ে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা করেছিলেন।






