গতকাল ফল ঘোষণা হওয়ার পর থেকেই সারা রাজ্য বিজেপি কর্মীদের ওপর নেমে এসেছে তৃণমূলের ভয়াবহ অত্যাচার। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী খুন, বাড়িঘর ভাঙচুর এবং পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে দিনভর। এবার রাজ্যের এই ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুনঃ বঙ্গ সবুজময় হতেই রাজ্যজুড়ে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা! চলল মারধর, বাড়ি ভাঙচুর
আজ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি টুইট করে এই খবর জানানো হয়েছে। শুধুমাত্র আজকেই গোটা রাজ্যে মোট ছয়জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। জগদ্দলের শোভারানী মন্ডল, রানাঘাটের উত্তম ঘোষ, বেলেঘাটার অভিজিৎ সরকার, সোনারপুর দক্ষিণের হরম অধিকারী, শীতলকুচির মোমিক মৈত্র এবং বোলপুরের গৌরব সরকারকে হত্যা করা হয়েছে।
রাজ্যের এই ভয়াবহ রাজনৈতিক হিংসাতে আতঙ্কিত বিরোধী দলের কর্মী এবং তাদের পরিবার। এমনকি বামেদেরও দোকানপাট পুড়িয়ে দিচ্ছে তৃণমূলরা। এই অবস্থায় জরুরী ভিত্তিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যেকোনো অবস্থায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক করাই এখন তাদের লক্ষ্য।





