তার অন্যতম এবং বলতে গেলে একমাত্র পরিচয় শক্তিমান ধারাবাহিকে শক্তিমানের চরিত্রে অভিনয় করা। আমরা সকলেই ছোটবেলা থেকে শক্তিমান দেখে বড় হয়েছি এবং শক্তিমানের চরিত্রে অভিনয় করা মুকেশ খান্না কে আমরা অন্যরকম ভেবে এসেছি। কিন্তু সম্প্রতি কপিল শর্মার শো নিয়ে শুরু করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে চলেছেন মুকেশ খান্না যা তাকে নিয়ে আসছে সংবাদের শিরোনামে। কিন্তু সম্প্রতি তিনি এমন মন্তব্য করেছেন যা শুনে ক্ষিপ্ত হয়েছেন নারী-পুরুষ নির্বিশেষে সকলেই। এই অভিনেতা মনে করেন যে যৌন হেনস্থার জন্য মেয়েরাই দায়ী! মি টু আন্দোলনকেও করলেন তীব্র অপমান।অভিনেতার দাবি মিটু আন্দোলন শুরু হয়েছে কারণ মেয়েরা এখন ভাবতে শুরু করেছে নারী-পুরুষ সমান। মেয়েদের কাজই নাকি শুধুমাত্র সংসারের দায়িত্ব সামলানো!
ফিল্মি চর্চাকে দেওয়া তার এই সাক্ষাতকারের ভিডিও সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে এবং তারপরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাকে বলতে শোনা যাচ্ছে যে, মেয়েদের কাজ হল সংসারের দায়িত্ব সামলানো। ক্ষমা করবেন সেটা আমিও আজকাল মাঝে মাঝে ভুলে যাই। মিটু নামের সমস্যা কোথা থেকে শুরু হয়েছে জানেন? যবে থেকে মেয়েরা কাজ করতে শুরু করেছে। আজকাল মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে চায়। মেয়েরা বাইরে কাজ করে বলে ছেলে মেয়েদের প্রতি মনোযোগ দেয় না এবং সন্তানরা এতে সমস্যায় পড়ে।
নেটিজেনরা স্বাভাবিকভাবেই এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ। ২০২০ সালে দাঁড়িয়েও কী করে এত রিগ্রেসিভ মানসিকতা নিয়ে এই অভিনেতা চলতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে মহিলারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছেন শক্তিমানের উপর। অনেকেই বলছেন যে শক্তিমানের সবচেয়ে বড় দুর্বলতা যে তার মানসিকতা সেটা জানা ছিলনা।তিনি শুধু পর্দাতেই সুপার হিরো হতে পারেন, বাস্তবটা কিন্তু একেবারেই আলাদা।নিজের এই হীন মানসিকতার এবার এই অভিনেতার ঝেড়ে ফেলা উচিত বলে মনে করছেন নেটিজেনরা। যদিও এই অভিনেতার তরফ থেকে এই বিষয়ে এখনো পাল্টা কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে তার মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে তুমুল তোলপাড়।





