কোনওভাবেই দেশভাগের যন্ত্রণাকে ভুলে যাওয়া সম্ভব নয়। আজ, শনিবার একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সঙ্গে তিনি ঘোষণা করেন যে ১৪ই আগস্ট দিনটি ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালন করা হবে। এদিন টুইট করে এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
এদিন তিনি টুইটারে লেখেন, “দেশভাগের যন্ত্রণাকে কখনও ভোলা যাবে না। আমাদের লক্ষ লক্ষ ভাইবোনকে ঘর ছাড়তে হয়েছিল। অর্থহীন ঘৃণা ও হিংসার কারণে কতজনকে প্রাণ হারাতে হয়েছিল। সেই সব মানুষদের সংগ্রাম ও বলিদানকে স্মরণে রেখে ১৪ আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে”। অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী জানান, “সামাজিক ভেদাভেদ দূর করে দেশবাসীকে একসুরে বেঁধে রাখতে সাহায্য করবে এই দিনটি”।
https://twitter.com/narendramodi/status/1426410192258830341?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1426410194062303232%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fpm-says-august-14-will-be-observed-as-partition-horrors-remembrance-day%2F
আরও পড়ুন- ‘মহিলাদের ক্ষমতায়নে সর্বদা কাজ করা উচিত’, কন্যাশ্রী দিবসে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর
শুধু প্রধানমন্ত্রীই নন, এদিন এই ১৪ই আগস্ট নিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, “দেশভাগের সময় হিংসা ও ঘৃণার ছায়ায় আমাদের অসংখ্য ভাইবোনেদের ত্যাগ, সংঘর্ষ ও বলিদানকে স্মরণে রেখে প্রধানমন্ত্রী ১৪ আগস্টকে দিবস হিসেবে ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছেন”।
https://twitter.com/AmitShah/status/1426435371475161088
দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে যে প্রসঙ্গটি বারবার এক ক্ষতের মতো এসে পড়ে, তা হল দেশভাগের প্রসঙ্গ। এই দেশভাগের জেরে প্রায় ১০ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয়েছিল বলে জানা যায়। বেসরকারি হিসেবে এর সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি হওয়ার আশঙ্কা।
আরও পড়ুন- হঠাৎই ত্রিপুরা সফরে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, নতুন কোনও সমীকরণের ইঙ্গিত? উঠছে প্রশ্ন
এরই সঙ্গে একাধিক মহিলাকে হতে হয়েছিল ধর্ষণ ও অপহরণের শিকার। নিজেদের ভিটেমাটি, দেশ ছাড়তে বাধ্য হয়েছিল দেড় কোটি হিন্দু, শিখ, মুসলিম ধর্মাবলম্বী মানুষকে। পায়ে হেঁটে বা ভিড় রেলগাড়িতে চড়ে অন্য এক জায়গায় গিয়ে শুরু করতে হয়েছিল তাদের জীবন সংগ্রাম। তাদের সেই সংগ্রাম আজও মানুষকে নাড়া দেয়। তবে এতদিন পর এই ঘটনা নিয়ে সরকারের এমন ঘোষণাকে ঘিরেও কিন্তু কম জল্পনা তৈরি হয়নি।






