‘ভিক্টরি পাঞ্চ’ কর্মসূচীর মাধ্যমে অলিপিক্সে ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করুন, ‘মন কি বাত’ অনুষ্ঠানে আর্জি মোদীর

শুরু হয়ে গিয়েছে টোকিও অলিম্পিক্স। এবছর একাধিক ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছেন অলিম্পিক্সে। শুরুর থেকেই অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার ৭৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠানেও অলিপিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের নিয়েই কথা বললেন মোদী।

এদিন অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সমর্থনের জন্য গোটা দেশকে এগিয়ে আসার আর্জি জানান প্রধানমন্ত্রী। এদিনের ‘মন কি বাত’-এ তিনি বলেন, “দু’দিন আগের দুর্ধর্ষ ছবি এবং মুহূর্তগুলি এখনও আমার চোখের সামনে ভাসছে। তাই আমি সেই মুহূর্তগুলি দিয়েই মন কি বাত শুরু করব। অ্যাথলিটদের তেরঙা নিয়ে যেতে দেখে শুধু আমি নয়, গোটা দেশ রোমাঞ্চিত বোধ করছিল। গোটা দেশ যেন এক হয়ে অ্যাথলিটদের বলছিল, জিতে আসুন”।

আরও পড়ুন- ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে জাতীয় সঙ্গীত গাওয়ার বার্তা মোদীর, দিলেন ‘ভারত জোড়ো’ ডাক

এর পাশাপাশি এদিন ‘ভিক্টরি পাঞ্চ’ কর্মসূচি নিয়েও কথা বলেন মোদী। এই ‘ভিক্টরি পাঞ্চ’-এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অ্যাথলিটদের সমর্থন জানানোর আর্জি জানান তিনি।

এই বিষয়ে তাঁর বক্তব্য, “যখন অ্যাথলিটরা টোকিও-তে যাচ্ছিলেন, তখন আমি তাঁদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁদের জানার সুযোগ পেয়েছিলাম। তাঁরা জীবনে অসংখ্য প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আজ এই জায়গায় পৌঁছে গিয়েছেন। আজ তাঁদের কাছে আছে আপনাদের সমর্থন এবং ভালোবাসার শক্তি। আমাদের অ্যাথলিটদের সমর্থনের জন্য ইতিমধ্যে ভিক্ট্রি পাঞ্চ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। আপনিও নিজের দলের সঙ্গে ভিক্ট্রি পাঞ্চ শেয়ার করতে পারেন এবং ভারতকে সমর্থন করতে পারেন”।

এদিন দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “যারা দেশের জন্য ত্রিরঙ্গা উত্তোলন করে, তাদের সম্মানের জন্য চিন্তা করা অত্যন্ত স্বাভাবিক। দেশভক্তির এই ভাবনাই আমাদের সকলকে একসঙ্গে বেঁধে রাখে”।

আরও পড়ুন- ‘মোদীর হাতে-পায়ে ধরতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী’, মমতার দিল্লি সফর প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

বলে রাখি, ইতিমধ্যেই টোকিও অলিম্পিক্সে ভারোত্তোলনে ভারতের হে প্রথম রূপো জিতেছেন মণিপুরের মীরাবাঈ চানু। পিভি সিন্ধুর পর তিনিই প্রথম মহিলা যিনি অলিম্পিক্সে রূপো জিততে সক্ষম হয়েছেন। মীরাবাঈ চানুর এত বড় সাফল্যের পর টুইট করে শুভেচ্ছা বার্তা জানান প্রধানমন্ত্রী। তিনি এও লেখেন যে মীরাবাঈ চানুর এই সাফল্য ভারতীয়দের উৎসাহ জোগাবে।

RELATED Articles