Narendra Modi Gave Speech on R G Kar Indirectly: আর জি করের ঘটনা নিয়ে গোটা বাংলা তথা দেশ উত্তাল। চারিদিকে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এই ঘটার প্রতিবাদে গতকাল মধ্যরাতে রাস্তা নেমে প্রতিবাদ করেন মহিলারা। এবার মহিলাদের উপর নির্যাতন নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Gave Speech on R G Kar Indirectly)।
আজ, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। মহিলাদের উপর নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবী তোলেন তিনি। আর জি করের নাম সরাসরি না নিলেও তাঁর ভাষণের ইঙ্গিত যে আর জি করের দিকেই ছিল, তা বেশ স্পষ্ট (Narendra Modi Gave Speech on R G Kar Indirectly)।
৭৮তম স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে মোদী বলেন, “আমি আরও একবার লালকেল্লা থেকে দুঃখ প্রকাশ করে বলছি…সমাজ হিসাবে আমাদের মহিলাদের উপরে হওয়া নির্যাতন নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করা উচিত। দেশজুড়ে মানুষ ক্ষুব্ধ এই অত্যাচার নিয়ে। আমি মানুষের ক্ষোভ, অসন্তোষের কারণ অনুভব করতে পারছি” (Narendra Modi Gave Speech on R G Kar Indirectly)।
তিনি আরও বলেন, “আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারিনি। দেশ, সমাজ ও রাজ্য সরকারকে গুরুত্ব সহকারে এই দায়িত্ব নিতে হবে। মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচার-অপরাধের দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। সমাজে আস্থা ফেরাতে এটা খুব জরুরি” (Narendra Modi Gave Speech on R G Kar Indirectly)।
প্রধানমন্ত্রীর বার্তা, “দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হয়। আমি সমাজের উদ্দেশে এটাও বলতে চাই যে, যখন নারীদের ওপর ধর্ষণ ও নৃশংসতার ঘটনা ঘটে, তখন তা ব্যাপকভাবে আলোচিত হয়, কিন্তু যখন অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তখন তা খবরে দেখা যায় না, শুধু একটি কোণেই সীমাবদ্ধ থাকে খবর। যারা শাস্তি পাচ্ছেন তাদের নিয়েও ব্যাপক আলোচনা হওয়া উচিত, যাতে যারা পাপ করে, তারা বুঝতে পারে। আমি মনে করি এই ভয় তৈরি করা খুবই জরুরি” (Narendra Modi Gave Speech on R G Kar Indirectly)।
এদিনের এই ভাষণে মেডিকেল শিক্ষায় আসন বৃদ্ধি নিয়ে বড় প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, “আগামী পাঁচ বছরে দেশে এমবিবিএসের ৭৫ হাজার নতুন আসন চালু করা হবে। ছেলেমেয়েদের মোটা টাকা খরচ করে বিদেশে মেডিকেল শিক্ষার জন্য যেতে হচ্ছে। আমরা দেশেই তাদের শিক্ষার সুযোগ করে দিতে চাই”।





