বছর গড়ালেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, এর আগেই বারাণসীকে ১৫৮৩ কোটির প্রকল্প উপহার মোদীর

আজ, বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগেই তিনি বারাণসীকে উপহার দেন ১৫৮৩ কোটির একটি প্রকল্প। প্রধানমন্ত্রীর কথায় এই প্রকল্পের দ্বারা কাশীবাসীর জীবনযাত্রায় উন্নতি ঘটবে।

এদিন আআইটি-বিএইচইউ-র মাঠে মোদী বলেন, “বহুদিন পর ফের সরাসরি আপনাদের সঙ্গে এসে দেখা করার সময় পেলাম। আমি বাবা কাশী বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণার সামনে আমার মাথা নত করছি”।

এদিন মোদী আরও বলেন, ‘বারাণসীতে যা হচ্ছে সব মহাদেবের আশীর্বাদে হচ্ছে। কাশী কখনও ক্লান্ত হয় না। সংকটের সময় কখনও কাশী থামে না। কাশী জেদ এবং সাহসের সঙ্গে কোভিড মোকাবিলা করেছে”।

আরও পড়ুন- লাগোয়া ভুটানে পেট্রোল ৭১ টাকা, তবুও অর্থনীতি ভাঙতে বসেছে জয়গাঁতে

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে করোনা পরিস্থিতি মোকাবিলা করা নিয়ে বাহবা দেন প্রধানমন্ত্রী। জগির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “উত্তরপ্রদেশ যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে, সেরম আর কেউ করতে পারেনি। উত্তরপ্রদেশ শক্তি নিয়ে দাঁড়িয়ে থেকে করোনার মোকাবিলা করে। উত্তরপ্রদেশ দেশের সব থেকে জনপহুল রাজ্য। করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশের প্রচেষ্টা প্রশংসা পাওয়ার যোগ্য”।

আগামী বছর অর্থাৎ ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করেই যে মোদীর এই বারাণসী সফর, তা বেশ স্পষ্ট। এদিন যোগী সরকারের বেশ প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রীর কথায় ২০১৭ সালের আগেও উত্তরপ্রদেশে অনেক পরিকল্পনা ছিল । এর জন্যও অনেক টাকা পাঠানো হয়েছে। কিন্তু তা তখন লখনউতে এসেই আটকে যেত। মোদীর বক্তব্য, আজ যোগী নিজে পরিশ্রম করছেন এবং নানান প্রকল্পকে তিনি বাস্তবায়িতও করে দেখিয়েছেন।

আরও পড়ুন- ভুয়ো শংসাপত্র কাণ্ডে জড়িয়েছে নাম, তাও মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের নির্মল মাজিই, বিক্ষোভ ডক্টর্স ফোরামে

এর পাশাপাশি মোদী এও বলেন যে উত্তরপ্রদেশ একসময় মাফিয়ারাজ ও সন্ত্রাসবাদের আখড়া হয়ে উঠেছিল। কিন্তু এখন পরিস্থিতি আইনের আওতায় এসেছে। এই পরিবেশকে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর মতে, আগে মা-বোন-মেয়েদের সুরক্ষা নিয়ে সবসময় যে ভয় থাকত, এখন তা অনেক বদলেছে।

RELATED Articles