ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশ, অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের দিন ম’দের দোকান বন্ধ রাখার নির্দেশ

আগামী ২২ জানুয়ারি গোটা দেশ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে। এদিন অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হবে। গোটা অয্যোধ্যায় এদিন বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। মন্দির উদ্বোধনের সাতদিন আগে থেকেই পালিত হবে নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান। সেই কারণে এবার ম’দের উপর জারি হল নিষেধাজ্ঞা।

রামমন্দির উদ্বোধনের দিন গোটা উত্তরপ্রদেশে সমস্ত ম’দের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে শুধুমাত্র উত্তরপ্রদেশই নয়, সেই সঙ্গে আরও বেশ কিছু রাজ্যেই আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের দিন পালন করা হবে ‘ড্রাই ডে’।

সেই রাজ্যগুলি কী কী, দেখে নেওয়া যাক-    

অযোধ্যার স্থানীয় প্রশাসনের তরফে প্রথমে নির্দেশ দেওয়া হয়েছিল যে ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন অয্যোধ্যায় সমস্ত ম’দ ও মাংসের দোকান বন্ধ রাখা হবে। তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  গোটা রাজ্যেই ম’দ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

ছত্তিসগড়েও আগামী ২২ জানুয়ারি ঘোষণা করা হয়েছে ‘ড্রাই ডে’। এই রাজ্য সম্প্রতি বিজেপির দখলে এসেছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁই নির্দেশ দিয়েছেন যে এদিন ওই রাজ্যের সমস্ত ম’দের দোকান, পাব বন্ধ থাকবে।

রাজস্থানের জয়পুরেও ২২ জানুয়ারি ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। রাজস্থানেও জিতেছে বিজেপি। তবে গত রাজস্থান নয়, শুধুমাত্র জয়পুরের হেরিটেজ এলাকাগুলিতে ওইদিন বন্ধ থাকবে ম’দ বিক্রি।

অসম সরকারের তরফেও রামমন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া জানিয়েছেন আগামী ২২ জানুয়ারি অসমে সমস্ত ম’দের দোকান বন্ধ থাকবে।

আবার মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারও ২২ জানুয়ারি রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা করেছেন বলে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles