এতদিন পুলিশের কথা উঠলেই সবাই বলতো পুলিশ মারছে। এবার পুলিশ সোজা গাড়িই চালিয়ে দিল এক মহিলার ওপর। এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দিল্লির চিল্লা গ্রামে।
এই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি গাড়ি একজন পথ চলতি মহিলাকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর আশেপাশের মানুষ ওই গাড়ির দিকে এগিয়ে এলে গাড়িটি কোনো দিকে না গিয়ে সোজা ওই মহিলার ওপর দিয়েই চালিয়ে দেয় এবং পালিয়ে যায়।
https://twitter.com/ANI/status/1279304122060152832?s=20
সূত্রের খবর, যিনি গাড়িটি সেসময় চালাচ্ছিলেন তিনি একজন পুলিশকর্মী এবং ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশের কার্যকারিতা নিয়ে এর আগেও অনেক অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের তালিকায় এক সাধারণ মানুষের খুনের চেষ্টাও সামিল হল।





