ফিরল নস্টালজিয়া! নতুন রূপে Karizma-কে বাজারে আনল হিরো মটোকর্প, কী কী বৈশিষ্ট্য নতুন এই বাইকের? দামই বা কত, জানুন

গত ২৩শে আগস্ট নতুন রূপে ফিরল আইকনিক Hero Karizma XMR। নস্টালজিয়ানা উস্কে ফের একবার নতুন রূপে এই বাইক লঞ্চ করল হিরো মটোকর্প। প্রতিযোগিতামূলক বাজারে চমক দিতে একগুচ্ছ বৈশিষ্ট্য এবং ফিচার্স রাখা হয়েছে কোম্পানির তরফে। থাকছে ডুয়াল চ্যানেল এবিএসও।

পুজোর আগে এমন দমদার বাইক বেশ শোরগোল ফেলেছে বাজারে। দেশের বৃহত্তম টু হুইলার কোম্পানির এই প্রিমিয়াম মোটরবাইক সম্পর্কে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। তাই বিলম্ব না করে গতকাল থেকেই বাইকের বুকিং শুরু করে দিয়েছে হিরো।

দেখে নেওয়া যাক এই বাইকের নানান বৈশিষ্ট্য

বাইকের ইঞ্জিন

মোটরবাইকে ইঞ্জিন রয়েছে ২১০ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন। ৯২৫০ RPM-এ সর্বোচ্চ ২৫.৫ পিএস শক্তি এবং ৭২৫০ RPM-এ ২০.৪ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে এই বাইক। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। স্টিল ট্রেলিস ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে বাইকের গঠন। রয়েছে সুইংআর্ম এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

ব্রেকিং ও সাসপেনশন

হিরোর নতুন মোটরসাইকেলে থাকছে সামনে টেলিস্কপিক সাসপেনশন এবং পিছনে গ্যাস চার্জড অ্যাডজাস্টেবেল মনোশক। ব্রেকিংয়ের ক্ষেত্রে দুই চাকাতেই রয়েছে পেটাল ডিস্ক, সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অ্যালয় হুইল দেওয়া হয়েছে এই বাইকে।

ফিচার্স

এই সেগমেন্টে প্রথম মোটরসাইকেল যেখানে মিলবে অ্যাডজাস্টেবেল উইন্ডস্ক্রিন। যা একটি বাটন দিয়ে উপর নিচ করা যাবে। এ ছাড়া রয়েছে সম্পূর্ণ ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে স্মার্টফোন কানেকশন এবং ইউএসবি চার্জিং পোর্ট। কল, এসএমএস এলার্ট সহ টার্ন-বাই-টার্ন নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে এই বাইকে। দেখতে পারবেন ব্যাটারি স্টেটাসও।

কত দাম এই বাইকের?

Hero Karizma XMR-এর দাম রাখা হয়েছে ১,৭২,৯০০ টাকা (এক্স-শোরুম)। রংয়ের ক্ষেত্রে তিনটি বিকল্প রাখা হয়েছে – কালো, হলুদ এবং লাল। গত ২৩শে আগস্ট থেকেই বাইকের বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি। এটি হিরো মটোকর্পের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কোম্পানি স্বীকৃত ডিলারশিপ থেকে বুক করতে পারবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles