চারচাকা কেনার শখ কার না থাকে না। নিজের একটা গাড়ি কেনার স্বপ্ন সকলেই দেখেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ আর হয় ক’জনের। লক্ষ লক্ষ টাকা দিয়ে চারচাকা কেনার স্বপ্ন অধরাই থেকে যায় বেশিরভাগের।
Maruti Swift গাড়িটি বরাবরই সকলের বেশ পছন্দের মধ্যেই থাকে। এবার এই গাড়ি কেনার সুযোগ রয়েছে মাত্র ১.৩ লক্ষ টাকাতেই। হ্যাঁ, ঠিকই পড়ছেন, বাইকের থেকেও কম দামে এবার আপনি পেয়ে যেতে পারেন চারচাকা গাড়ি।
কোথায় মিলবে এত কম দামে Maruti Swift?
ব্যবহৃত গাড়ি কেনা-বেচার জন্য নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম রয়েছে মারুতি সুজুকির। এটির নাম মারুতি সুজুকি ট্রু ভ্যালু। সেখানেই তালিকাভুক্ত হয়েছে মারুতি সুইফট-এর একটি পেট্রল মডেল। উক্ত প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এই গাড়িটি উৎপাদন করা হয়েছে ২০০৯ সালে। এতে মজুত পেট্রল ইঞ্জিন এবং ম্যানুয়াল ট্রান্সমিশন। ৫৩,৫৮৯ কিমি পথ চলেছে এই গাড়ি।
কেমন মাইলেজ এই গাড়ির?
মারুতি সুইফট তার কম্প্যাক্ট ডিজাইন ও মাইলেজের জন্য বাজারে বেশ জনপ্রিয়। পেট্রল ছাড়াও বর্তমানে এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টেও বিক্রি হয় বাজারে। এই ভ্যারিয়েন্টে মাইলেজ পাওয়া যায় ৩১ কিলোমিটার। তবে পেট্রল ভ্যারিয়েন্টে এই গাড়ির মাইলেজ ২২ কিলোমিটার প্রতি লিটার।
কী কী ফিচার্স রয়েছে এই গাড়িতে?
এই গাড়িতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ (ড্রাইভার ও প্যাসেঞ্জার) সহ অ্যান্টি লক ব্রেকিং, অ্যান্টি থেফট অ্যালার্ম, অটোমেটিক হেডল্যাম্প, চাইল্ড সেফটি লক, ক্র্যাশ সেন্সর, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, রিয়ার ক্যামেরা, স্পিড এলার্ট ইত্যাদি সেফটি ফিচার্স।
এছাড়াও, অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ৭ ইঞ্চি টাচ স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, স্পিকার, ইউএসবি পোর্ট, লাইভ ট্রাফিক আপডেট সহ নেভিগেশন, এয়ার কন্ডিশনিং, রিয়ার হেডরেস্ট, কিলেস এন্ট্রি, ভয়েস কমান্ড ইত্যাদি।
কবে লঞ্চ হচ্ছে মারুতি সুইফট-এর পরবর্তী জেনারেশন মডেল?
খুব শীঘ্রই মারুতি সুইফট-এর পরবর্তী জেনারেশন মডেল লঞ্চ করতে চলেছে সংস্থা। এই নিয়ে গাড়িটির পঞ্চম জেনারেশন লঞ্চ হবে বাজারে। নির্দিষ্ট তারিখ না জানা গেলেও একাধিক রিপোর্টের দাবী, চলতি বছর শেষের দিকে অথবা আগামী বছর লঞ্চ হতে পারে গাড়িটি।
নতুন এই মডেলে থাকবে নতুন ফ্রন্ট গ্রিল, বাম্পার, ড্যাশবোর্ড ইত্যাদি একাধিক পরিবর্তন। এই নতুন মডেলের নাম হবে নেক্সট জেন মারুতি সুইফট। নতুন স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সহ গুচ্ছের কানেক্টড কার ফিচার্স থাকতে পারে এই গাড়িতে।





