লাখ লাখ টাকা নয়, এবার মাত্র ৬২,০০০ টাকাতেই কিনুন Royal Enfield Himalayan, দারুণ চমক দিল সংস্থা

ভ্রমণপিপাসুদের জন্য একটি অত্যন্ত পছন্দের বাইক হল Royal Enfield Himalayan 450। নভেম্বরেই লঞ্চ করেছে এই বাইক। অনেকটা দূরত্ব কভার করার জন্য এই বাইক উপযোগী। তবে এই বাইকের দাম তিন লাখের বেশি। সেই কারণে ইচ্ছা থাকলেও অনেকেই এই বাইক কিনতে পারেন না। তবে এবার তাদের জন্য এল এক দুর্দান্ত অফার। এবার মাত্র ৬২,০০০ টাকা দিয়েই কিনতে পারবেন এই বাইক।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-এর ইঞ্জিন ও ফিচার্স

  • অ্যাডভেঞ্চার এই বাইকেরয়েছে ৪৫২ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন।
  • এই ইঞ্জিন সর্বোচ্চ ৪০ হর্সপাওয়ার এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
  • এই বাইকে রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
  • এই বাইকের দু চাকাতেই পাবেন ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
  • এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি ১৭ লিটার।
  • রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-এর সিটের উচ্চতা রয়েছে ৮২৫ মিলিমিটার এবং ওজন ১৯৬ কেজি।
  • ফিচার্সের ক্ষেত্রে এই পাবেন অনেক সুবিধা। যেমন – সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ৪ ইঞ্চি TFT ডিসপ্লে, রাইডিং মোড, স্মার্টফোন কানেক্টিভিটি।
  • এই বাইকে রয়েছে জিপিএস-নেভিগেশন, LED লাইটিং, USB চার্জিং পোর্ট, পিলিওন গ্র্যাবরেল এবং পিলিওন ফুটরেস্ট।

কত দাম রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-এর?

  • বেস ভেরিয়েন্ট – ৩.১৩ লক্ষ টাকা
  • পাস ভেরিয়েন্ট – ৩.১৮ লক্ষ টাকা
  • সামিট ভেরিয়েন্ট (ক্যামেট হোয়াইট) – ৩.২৪ লক্ষ টাকা
  • সামিট ভেরিয়েন্ট (হ্যানেল ব্ল্যাক) – ৩.২৯ লক্ষ টাকা

বাইকের বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে নুন্যতম ২০ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিতে হবে। এক্ষেত্রে কেউ যদি ৬২,০০০ টাকা ডাউন পেমেন্ট করেন ও ১০ শতাংশ সুদের হার ও মেয়াদ ৩ বছর রাখেন, তাহলে তাঁকে ৮,০৮৫ টাকা EMI জমা দিতে হবে প্রতি মাসে।

এই একই শর্তে এই বাইকের অন্যান্য ভেরিয়েন্টগুলোর ডাউন পেমেন্ট ও EMI

  • পাস ভেরিয়েন্ট – ৬৪,০০০ টাকা ডাউন পেমেন্ট এবং আর EMI ৮,১৯৮ টাকা
  • সামিট ভেরিয়েন্ট (ক্যামেট হোয়াইট) – ৬৪,০০০ টাকা ডাউন পেমেন্ট এবং আর EMI ৮,৩৭৪ টাকা
  • সামিট ভেরিয়েন্ট (হ্যানেল ব্ল্যাক) – ৬৬,০০০ টাকা ডাউন পেমেন্ট এবং আর EMI ৮,৪৮৭ টাকা
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles