বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভগবান শনি বা গ্রহরাজ কলিযুগের বিচারক। কুকর্মের শাস্তি দেন তিনি। আড়াই বছর একই রাশিতে অবস্থান করেন। শনি কাউকে যেমন বিপাকে ফেলে, তেমনই আবার রাজাও করতে পারে। রাশিফলের সঙ্গে শনির গতির বিশেষ সম্পর্ক রয়েছে।
বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব। ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করবেন শনি। রাহু আবার ইতিমধ্যে মীন রাশিতেই অবস্থান করছে। ৩০ বছর পর মীন রাশিতে রাহু ও শনির মিলনে একটি ধ্বংসাত্মক পিশাচ যোগ তৈরি করবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। এর জেরে নতুন বছরে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে বেশ সমস্যা আসছে।
সেই ৩ রাশি কী কী, জেনে নেওয়া যাক-
কন্যা রাশি
রাহু ও শনির যুতির জেরে পিশাচ যোগের ফলে বেশ সাবধানে হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় আর্থিক লেন দেন সীমিত করতে হবে। নতুন করে বিনিয়োগ এড়িয়ে চলা ভালো। সাফল্য আসবে, তবে পরিশ্রম করতে হবে এদের। দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
মীন রাশি
রাহু ও শনির যোগের ফলে উত্থান পতন ঘটবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এদের। এই সময় মানসিক সমস্যা দেখা দিতে পারে। চাকরির জায়গায় বিবাদ এড়াতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায় একটু সতর্ক থাকতে হবে এই সময়। তবে এই রাশির জাতক-জাতিকারা যদি ন্যায়ের পথে থাকেন, আধ্যাত্মিকতায় মন দেন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে।
মকর রাশি
এই সময় কর্ম নিয়ে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিতে প্রশংসা না পেলেও হাল ছাড়া যাবে না। মানসিক হবে এই সময়। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে এদের। কিছু রোগ সমস্যায় ফেলতে পারে। বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে তর্ক হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।





