‘মহাদেবের সাথে আত্মিক যোগ রয়েছে ‘, শিবস্তোত্র দিয়েই দিন শুরু হয় বলিউডের ‘খিলাড়ি’র, মহাশিবরাত্রিতে শিবশম্ভুকে নিয়ে অনুভূতি প্রকাশ অক্ষয়ের

একাধিক ছবিতে মহাদেব শিবের চরিত্রে দেখা গিয়েছে এই অভিনেতাকে। অভিনেতা আর কেউ নন তিনি অক্ষয় কুমার। অক্ষয় কুমারকে একাধিকবার বলতে শোনা যায় তাঁর সঙ্গে নাকি ভগবান শিবের আত্মিক যোগাযোগ আছে। মহা শিবরাত্রির দিনে তিনি তাঁর ধার্মিক মনোভাব নিয়ে কথা বললেন এবার। অভিনেতা জানান তাঁর নিজের পাওয়া না পাওয়া, অনুভূতি এবং অভিজ্ঞতার কথা।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছেন যে তাঁর জীবনে শিবের অবদান অনেকটাই। অভিনেতার জীবনে মহাদেব শিবের প্রভাব তিনি অনুভূত করেন। দেবাদিদেব মহাদেবের প্রভাব যে অনেক তার বলার বাইরে। অভিনেতার জীবনের প্রথম থেকেই মহাদেবের সাথে আত্মিক যোগ খুঁজে পান।অভিনেতার মায়ের মৃত্যুর পর থেকেই শিবের সঙ্গে তাঁর এই আত্মিক যোগ অনেক বেশি নিবিড় হয়েছে বলেও জানান তিনি।

শিবের অর্থ কী এ প্রসঙ্গে অভিনেতা বলেছেন, “অন্ধকার এবং আলোর একটি দুর্দান্ত মিশেল যা জীবনের বৃত্তকে বোঝায়।” তাঁর নিত্যদিনের জীবনে শিব শক্তি জোগায় তাঁকে বলেও জানান অভিনেতা। এমনকি তিনি রোজ শরীর চর্চা করার সময় শিব স্তোত্র পাঠ করেন। সকাল সকাল দেবাদিদেবের নাম করে শুরু করেন দিন। এমন ভক্তের কাছে শিব কি না এসে পারেন। সত্যিই কতটা আত্মিক যোগ রয়েছে ভগবানের সাথে।

রোজ সকালে শিবের গান শুনে তাঁর ঘুম ভাঙে। এই নিয়ম তার বহুদিনের। এমন ভাবে ঘুম থেকে উঠলে আলাদাই শক্তি পান বলে দাবি করেন অভিনেতা। অভিনেতার জীবনের প্রতিটি অধ্যায় ভগবান শিব নির্ধারিত, তার জীবনের কর্মকাণ্ড লেখেন মহাদেবই এমনটাই মনে করছেন অভিনেতা অক্ষয় কুমার। শিবের ভক্ত হলেও তিনি কখনও শিবরাত্রির ব্রত পালন করেননি। কখনও উদযাপন করেননি। একাধিক শিব মন্দিরে গিয়েছেন।

২০২৩ সালে মুক্তি পাওয়া OMG ২ সিনেমায় অভিনেতাকে শিবের রূপে মহাদেবের চরিত্রে দেখা গিয়েছিল। সেখানে তিনি স্বয়ম্ভু গানে চমক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের। মহাদেবকে স্মরণ করে এ বছরের প্রথম কাজ শুরু করেছেন অভিনেতা। মুক্তি পেয়েছে তাঁর নতুন গান। যে গানের নাম ‘শম্ভু’। এই গানের জন্য অক্ষয় কুমারকে ভগবান শিবের রূপে দেখা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যায়, শিবের মতোই তাণ্ডব করেছেন তিনি। অক্ষয় কুমারের এই অবতার দেখে চমকে উঠছেন সকলে। শিবরূপে অক্ষয়কে OMG ২ সিনেমাতে দেখে ভীষণভাবে রেগে যান ভক্তেরা। গানটিতে অক্ষয় কুমার জটা ধরি। বুকে একটি ট্যাটু। তিনি একটি ধূসর রঙের ধুতিও পরেছেন। গানটি অত্যন্ত শক্তিশালী এবং নজরকাড়া। শুনলেই আপনার মনে প্রশান্তি আসবে।

RELATED Articles