আজ, বুধবার রাজ্যের ৬ কেন্দ্রে চলছে উপনির্বাচন। এই ভোটের কারণে আজকের জন্য নৈহাটির বড়মার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাও মন্দিরে গিয়ে পুজো দেন তৃণমূল প্রার্থী। আর তা নিয়ে চটলেন বাকি ভক্তরা। প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ।
যে ৬ কেন্দ্রে আজ উপনির্বাচন চলছে, তার মধ্যে রয়েছে নৈহাটিও। সেই কারণেই এদিন ভোটের কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয়েছে বড়মার মন্দির। তবে সেকথা না জেনে অনেক দর্শনার্থীই এদিন মন্দিরে আসেন। দর্শন করতে না পারায় হুলস্থূল চলছিলই।
এরই মধ্যে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে আসেন মন্দিরে। মন্দির বন্ধ ছিল, কিন্তু তা সত্ত্বেও মন্দিরের ভিতর ঢুকে ঠিকই পুজো দেন তিনি। আর এর জেরেই বেশ চটে যান অপেক্ষারত ভক্তরা। ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের প্রশ্ন, মন্দির বন্ধ, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যখন, তাহলে তৃণমূল প্রার্থীই বা কীভাবে অনুমতি পেলেন মন্দিরে ঢোকার!
আরও পড়ুনঃ ভোটের দিন সাতসকালেই ভাটপাড়ায় গুলিবর্ষণ-বোমাবাজি, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, তুমুল উত্তেজনা এলাকায়
এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় মন্দির চত্বরে। তৃণমূল প্রার্থী মন্দির থেকে বের হতেই তাঁর সামনে বিক্ষোভ দেখান দর্শনার্থীরা। প্রার্থীর গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিয়ে নামে পুলিশ। তৃণমূল প্রার্থীকে সেখান থেকে বের করে পুলিশ। এরপর ভোট কেন্দ্রে বেরিয়ে যান সনৎ দে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!