বাইরে থেকে গুন্ডারা এসে পাড়ায় বসে আছে, বাংলায় করোনা ছড়িয়ে গেলে বিজেপি আর প্রধানমন্ত্রী দায়ী হবেন! বহিরাগত তত্ত্বে ফের আক্রমণে মমতা

আগেও বলেছেন এবার ফের একবার বললেন। বহিরাগতরাই বাংলায় এসে করোনা ছড়িয়ে দিচ্ছে। আর এর পিছনে মূলত রয়েছে বিজেপি l

আজ পঞ্চম দফা নির্বাচনের দিন শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভা থেকে রাজ্যে করোনার বাড়বাড়ন্তর দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘাড়ে একপ্রকার চাপিয়েই দিলেন মুখ্যমন্ত্রী l

আরও পড়ুন- শীতলকুচির ছাপ এবার দেগঙ্গায়! ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

তৃণমূল নেত্রী পূর্বস্থলীর জনসভা থেকে দাবি করেন, ‘পশ্চিমবঙ্গে করোনা ছিল না। বাইরে থেকে গুন্ডারা এসে পাড়ায় পাড়ায় বসে আছে, গেস্টহাউস-বাড়ি ভাড়া করে আছে। সবার করোনা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর মঞ্চ সাজানোর জন্যও বাইরে থেকে লোক আনা হচ্ছে। বাংলায় করোনা ছড়িয়ে গেলে বিজেপি আর প্রধানমন্ত্রী দায়ী হবেন।’

আরও পড়ুন- পার্ণো মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, বুথে ঢুকতে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর 

ভোটের আবহে বাংলায় করোনার বাড়বাড়ন্ত রুখতে নির্বাচন কমিশন বাংলার সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে। সেই নিয়েও এদিন কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘আমরা কমিশনকে দফা কমাতে বলেছিলাম, কিন্তু দফা না কমিয়ে প্রচারের সময় কমিয়ে দিল। আমি এই ভাঙা পা নিয়েই প্রচার করে যাচ্ছি। আর এরপরেও কমিশন ইচ্ছাকৃত ভাবে আমার প্রচারের দিনগুলো নষ্ট করে দিল।মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে যেসব কেন্দ্রে নির্বাচন রয়েছে, সেগুলোর একটাতেও জিতবে না বিজেপি। আর এই কারণে আমার প্রচারের সময় কমিয়ে দেওয়া হল।’

RELATED Articles