এত ভয় কীসের? বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে সুপ্রিম কোর্টে অভিষেক

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপের দাবী ও বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরানোর আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক।

নানান সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানান মন্তব্য করতে শোনা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। কীভাবে এত সম্পত্তি আসে তৃণমূল নেতার, তা নিয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি। এও বলেছিলেন যাতে অভিষেক সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পত্তির হলফনামা পেশ করেন। তাঁর এহেন মন্তব্য অনেক আইনজীবীই ভালো চোখে নেন নি।

এবার আদালত ও আদালতের বাউরে তাঁর এহেন মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক। সুপ্রিম কোর্টে অভিষেক আবেদন জানান যাতে বিচারপতির আদালতের বাইরে করা মন্তব্য নিয়ে ইডি বা সিবিআই তদন্তে যেন কোনও প্রভাব না পড়ে, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়।

অভিষেক কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে এই আবেদনও করেছেন যাতে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়। শুধু তাই-ই নয়, তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড এই আবেদনও করেছেন যাতে তাঁর বিচারাধীন বাকি মামলাগুলি শুনানির জন্য কোনও বিশেষ বেঞ্চ গথ করা হয় যে বেঞ্চ কোনওভাবে বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে প্রভাবিত হবে না।

এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে এই আবেদনও জানিয়েছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সিনহা যাতে তাঁর বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন, তার জন্য যাতে কোনও নির্দেশ দেওয়া হয়। এর আগেও এই ধরণের আবেদন জানানো হয়েছিল। এবার তাঁর এই আবেদনগুলি আদালতে গৃহীত হয় কী না, সেটাই দেখার।      

RELATED Articles