ষষ্ঠ দফা ভোটের আগে উত্তপ্ত খড়দা! বিজেপি কর্মী বাড়ি লক্ষ্য করে চলল বোমাবাজি

করোনা এবং ভোট এই দুইয়ে মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বাংলার। পশ্চিমবঙ্গে এখন‌ও তিন দফার নির্বাচন বাকি। আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট। আর তার আগে ফের উত্তপ্ত খড়দা।  বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল বোমাবাজি। ঘটনাটি ঘটেছে খড়দার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।

আঞ্চলিক সূত্র মারফত খবর, পাতুলিয়ার ঘণ্টা পুকুর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছো়ড়া হয়। রাতে দুষ্কৃতীরা বাইকে এসে বাড়ির সামনে পরপর ছ”টি বোমা ছোড়ে বলে অভিযোগ। এরমধ্যে তিনটি বোমা ফাটে। বাকি পড়ে থাকা বোমা-গুলি খড়দা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ছড়িয়েছে আতঙ্কও l

আরও পড়ুন- ভারতী ঘোষের রোড শো-তে ‘লুঙ্গিবাহিনী’-র হামলা, পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ

উল্লেখ্য, রবিবার রাতের এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পানিহাটি এলাকা। বিজেপির ক্যাম্পের সামনে কেউ বা কারা পরপর পাঁচটি বোমা ছুড়ে পালায়। পরে এলাকার বিজেপি প্রার্থী ও যুব নেতার বাড়ির সামনেও বোমা ফাটানো হয় বলে অভিযোগ। পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা।

আরও পড়ুন- বিমার মেয়াদ ফুরিয়েছে, স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে আর মিলবে না ৫০ লক্ষ টাকার অর্থ সাহায্য, বিকল্প ব্যবস্থার পরিকল্পনা কেন্দ্রের

এই ঘটনার মধ্যেই, সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে পানিহাটি এলাকা। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। ওই তৃণমূল কর্মী পেশায় অটোচালক। রাতে তিনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই পিছন থেকে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

আরও অন্যান্য খবর