চলতি সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। বিজেপি সূত্রে খবর, আগামী রবিবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই তিনি দেখা করতে পারেন আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে। এই সাক্ষাতের আয়োজন নিয়ে তৎপরতা শুরু হল বিজেপির মধ্যে।
কিছুদিন আগেই অমিত শাহ্’র সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে তাঁকে চিঠি লিখেছিলেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। তারা জানিয়ছিলেন, তারা মানসিক যন্ত্রণা ও অসহায়তার মধ্যেই এই চিঠি লিখছেন। এরপরই মনে করা হচ্ছিল হয়ত অমিত শাহ তাদের সঙ্গে দেখা করতে পারেন। এবার তেমনটাই হবে বলে মনে হচ্ছে।
চলতি সপ্তাহের বুধবার অমিত শাহ্’র কলকাতায় আসার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। এরপর জানা যায় আগামী রবিবার বঙ্গে আসছেন তিনি। এদিন দলের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কল্যাণী ও পেট্রাপোলে দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই কর্মসূচির মাঝেই তিনি দেখা করবেন নির্যাতিতার মা-বাবার সঙ্গে।
সূত্রের খবর, অমিত শাহ্’র তরফেও তাদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। প্রথমে ঠিক করা হয়েছিল, শাহ্’কে নির্যাতিতার সোদপুরের বাড়ি নিয়ে যাওয়া হবে। তবে বেশ ব্যস্ত কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই কারণে তিনি যদি সময় না পাব, তাহলে কলকাতাতেই কোনও জায়গায় তিনি সাক্ষাৎ করবেন আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে, এমনটাই খবর। এই সাক্ষাৎ যে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনে বিজেপি নেতাদের ঘেঁষতে দেন নি। স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে লকেট চট্টোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। যদিও বিজেপির তরফে সবসময় এই আন্দোলনকে সমর্থন করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘ঝড়ের আগে কান্তি আসে…’! এবারেও অন্যথা হল না, ঘূর্ণিঝড় ‘দানা’র আগেই সুন্দরবনে হাজির বামনেতা কান্তি গঙ্গোপাধ্যায়
এদিকে আবার আদালতের নির্দেশে আর জি কর মামলার তদন্ত করছে সিবিআই যা প্রধানমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রণাধীন। অনেকেরই ধারণা, নির্যাতিতার মা-বাবা হয়ত উপলব্ধি করেছেন মেয়ের মৃত্যুর দ্রুত বিচার পেতে গেলে বিজেপির সঙ্গে দূরত্ব রেখে চলা সম্ভব নয়। সেই কারণেই হয়ত তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দয়েছেন।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!