হাতজোড় করে মুখ্যমন্ত্রীদের কাছে অক্সিজেন প্রার্থনা কেজরির, বাংলার অক্সিজেন কোথাও যাবেনা জানালেন মমতা

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ঘোর অক্সিজেন সঙ্কটে পড়েছে দেশ। দিল্লিতে প্রায় কোথাও পাওয়া যাচ্ছেনা অক্সিজেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে রোগীরা। এই অবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জরুরিভিত্তিতে দেশের প্রত্যেক রাজ্যে অক্সিজেন চেয়ে চিঠি লিখেছেন। তাঁর আবেদন কোনও রাজ্যের পক্ষে যদি তাঁদের নিজস্ব ঘাটতি মিটিয়েও হাতে কিছু অতিরিক্ত মেডিক্যাল অক্সিজেন থেকে থাকে, তবে তারা তা যেন‌ও দিল্লিতে পাঠিয়ে দেয়।

অরবিন্দ একটি টুইটে জানিয়েছেন, তিনি প্রত্যেক মুখ্যমন্ত্রীর কাছেই অতিরিক্ত অক্সিজেন থাকলে তা দিয়ে দিল্লিকে সাহায্য  করার আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান, যদিও  কেন্দ্রীয় সরকার তাঁদের সাহায্য করছে, কিন্তু করোনার বাড়াবাড়ি এমন জায়গায় যে সমস্ত সম্ভাবনাগুলিই তিনি খতিয়ে দেখছেন।

তবে এই অবস্থায় অন্যান্য রাজ্য কি করবে জানা না থাকলেও বাংলার অক্সিজেন যে কোথাও যাবে না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের হাতে ২০ হাজার অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তিনি বলেন, রাজ্য দেখছে এই সংখ্যা কীভাবে আরও বাড়ানো যায়।

মমতা অভিযোগ করে জানান, অক্সিজেনের এই সংকটের সময়েও রাজ্যে তৈরি হওয়া অক্সিজেন বাইরে পাঠানোর নির্দেশ দিচ্ছে কেন্দ্র। এগর্জে উঠেছেন মমতা। বলছেন, রাজ্যে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে যে কোনও মুহূর্তে এই অক্সিজেন অপ্রতুল হয়ে পড়তে পারে। কিন্তু কেন্দ্র এই করোনার আবহে রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে।

এই মুহূর্তে দিল্লির ডাকে সাড়া দিয়ে কতদূর বাংলার অক্সিজেন রাজধানীতে পৌঁছবে তা বলা অত্যন্ত দুষ্কর।

RELATED Articles