হামলার জের! অশোক দিন্দাকে ওয়াই প্লাস ক্যাটিগোরির নিরাপত্তা, রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনের

বাংলায় ভোট হিংসার শিকার হয়েছেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। ময়নায় আক্রান্ত হন তিনি।নুসরত জাহানের রোড শো থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। অশোক দিন্দার গাড়িতে ইট ছুড়ে হামলা চালানো হয়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের পিঠেও আঘাত লাগে। শেষে এসডিও অফিসে ঢুকে কোনও রকমে আত্মরক্ষা করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। অশোক দিন্দার সঙ্গে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- অভিষেকের সভা শেষে বিজেপি কর্মীদের ওপর হামলা, মহিলাদেরও মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

এই ঘটনার জেরে এবার তাঁকে ওয়াই প্লাস ক্যাটিগোরির নিরাপত্তা দেওয়া হল। তাঁর সঙ্গে আজ থেকেই থাকবে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। ২০ জন সিআরপিএফ জওয়ান নিরাপত্তা দেবেন অশোক দিন্দাকে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল প্রচার সেরে ফেরার পথে ময়নায় হামলা চালানো হয় অশোক দিন্দার ওপর। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।

ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার উপর হালার ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

আরও পড়ুন- অশোক দিন্দা উপর হামলা তৃণমূলের, বিডিও অফিসে ঢুকে নিজেকে বাঁচালেন বিজেপি প্রার্থী

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে নুসরত জাহান রোড শো করছিলেন ময়নায়। সেখান থেকেই দিন্দাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর তৎপর হয়ে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ করেছে। মহিলাদলের সিআইকে বদলি করা হয়েছে। সরানো হয়েছে হলদিয়ার এসডিপিওকেও।

প্রসঙ্গত, আগামীকাল‌ই ময়নায় ভোট গ্রহন। দ্বিতীয় দফায় বাড়তি নজর থাকছে। কমিশন বেশি তৎপর দ্বিতীয় দফার ভোট নিয়ে। দুই মেদিনীপুরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও অন্যান্য খবর