মেদিনীপুরে উত্তেজনা! সবং-এ বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, বোমাবাজির‌ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কাল নন্দীগ্রামে ভোট। বঙ্গ বিধানসভা নির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ সিট। নির্বাচনের দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ করা হবে কাল অর্থাৎ বৃহস্পতিবার। এরমধ্যে পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হবে।

আর তার আগেই উত্তপ্ত হয়ে উঠল উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং। গেরুয়া শিবিরে কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজি করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। জখম হন এক বিজেপি কর্মী। যথারীতি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বিরোধীদলের পক্ষ থেকে l

আরও পড়ুন- অভিষেকের সভা শেষে বিজেপি কর্মীদের ওপর হামলা, মহিলাদেরও মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতির অভিযোগ, চলতি সপ্তাহে মঙ্গলবার রাত থেকেই কোপ্তিপুর ও খরিকা গ্রামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার অনুগামীরা। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি, বোমাবাজি হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। এই ঘটনাকে নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে।

প্রায় একই রকমের ঘটনা ঘটেছে নন্দীগ্রামেও। সেখানে বিজেপি কর্মীর বাড়িতে‌ও হয়  বোমাবাজি। হামলার অভিযোগ যথারীতি তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ গ্রামে। বিজেপি কর্মী সৌরভ আচার্যর দাবি, গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। হামলার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে বিজেপির দাবি। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

আরও পড়ুন- অশোক দিন্দা উপর হামলা তৃণমূলের, বিডিও অফিসে ঢুকে নিজেকে বাঁচালেন বিজেপি প্রার্থী

চলতি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আঁচ করেই আকাশপথে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। কপ্টারে চড়ে এলাকা ঘুরে দেখছেন কমিশনের প্রতিনিধিরা l

টানটান উত্তেজনার মাঝেই আগামীকাল ভোট-যুদ্ধে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী, এবং প্রতিপক্ষের মনে ভয় ধরানো মীনাক্ষী মুখার্জি। তার আগে আজ নন্দীগ্রামে ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং।

RELATED Articles