WB Election 2021: পঞ্চম দফার ভোটে আক্রান্ত বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়! ভাঙলো গাড়ির কাঁচ,  চলল বোমাবাজি

আজ ছিল বঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। রাজ্য জুড়ে অব্যাহত বিক্ষিপ্ত হিংসার ঘটনা। এ বার আক্রান্ত হলেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরাই রাজুর গাড়ি লক্ষ্য করে ইট মেরে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেয়। এমনকি, হয় বোমাবাজিও।

আরও পড়ুন- পার্ণো মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, বুথে ঢুকতে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর 

এই ঘটনায় আহত হয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়। কামারহাটির প্রার্থীর ইঙ্গিত, ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্রই এই হামলার পিছনে রয়েছেন। যদিও এ সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। শনিবারই নির্বাচন কমিশনের কাছে এই হামলার অভিযোগ করেছেন রাজু।

আরও পড়ুন- শীতলকুচির ছাপ এবার দেগঙ্গায়! ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

বিজেপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবার ভোট চলাকালীন বেলঘরিয়া ব্রিজের উপরে রাজুর গাড়িতে ইট মারা হয়। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এই ঘটনায় রাজুর গাড়ির সামনের দিকের কাচ ভেঙে গিয়েছে। রাজুর ডান হাতে চোট লেগেছে বলেও দাবি বিজেপি-র। ঘটনার পর সংবাদমাধ্যমের কাছে রাজু বলেন, ‘‘সকাল থেকে কামারহাটির ভোটে অশান্তি ছড়াচ্ছেন মদন মিত্র।’’ তাঁর দাবি, বহিরাগতদের এনে এলাকায় হামলা করানো হচ্ছে। 

RELATED Articles