হয়েছে মাত্র দু’দফা, বাকি এখন‌ও ছয় দফা! কবে ঘোষণা হবে বিজেপির বাকি প্রার্থী তালিকা দেখে নিন বিস্তারিত-

গত শুক্রবার সমগ্র প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঝামেলা‌ও হয়েছে বহু। এরপরই দিল্লি থেকে দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বাকি রয়েছে এখন‌ও ছয় দফা তালিকা। সেই নিয়েই এবার ফের দিল্লিতে বৈঠকে বসছে দলের সংসদীয় বোর্ড। আগামী ১৩ই মার্চ এই বৈঠক হতে পারে। এরপরই ১৩বা ১৪ই মার্চ বাদ বাকি সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে গেরুয়া শিবির l

বাংলায় ভোটগ্রহণ শুরু হচ্ছে ২৭শে মার্চ থেকে। হাতে আর গোনা-গুনতি দিন পড়ে রয়েছে। প্রথম দফার ভোটে যাঁরা প্রার্থী হয়েছেন তাদের ৯ই মার্চের মধ্যে মনোনয়ন দাখিল করতে হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে বেশ কিছু প্রার্থী ময়দানে নামিয়ে দিয়েছে বিজেপি।

যেমন নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াচ্ছেন রাজ্যের মুখ্য বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন –বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?

ইতিমধ্যেই প্রথম দু’দফার ৫৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়াশিবির। কিন্তু বাকি ৬ দফায় যেসব আসনে নির্বাচন হবে, সেখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? গত ৩ দিন ধরে লাগাতার বৈঠক চলেছে, জেলা ও জোনের নেতাদের সঙ্গে আলোচনার পর সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করে ফেলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এবার বৈঠকে বসছে দলের নির্বাচন কমিটি। সেই বৈঠকে খসড়া তালিকা কাটছাঁট করে সংক্ষিপ্ততর একটি তালিকা প্রস্তুত করা হবে।

আরও পড়ুন –একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?

আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, প্রথম ২ দফার প্রার্থীতালিকা ঘোষণা যেভাবে হয়েছিল, এবার সেই কায়দাতেই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিটির তৈরি করে দেওয়া তালিকা নিয়ে দিল্লি উড়ে যাবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। ১৩ মার্চ বৈঠকে বসবে সংসদীয় বোর্ড। এরপরই বাকি ৬ দফায় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আর তারপরই ২৯৪ টি আসনের জন্য সম্মুখ সমরে নামবে তৃণমূল-বিজেপি l

RELATED Articles