রাজ্য বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ বিজেপি’র! মোদী থেকে স্মৃতি, যোগী থেকে মিঠুন কে নেই!

বঙ্গ বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকদের দিয়ে প্রচার করাতে উদ্যোগী বঙ্গ বিজেপি। আর সেই তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে কে নেই সেই তালিকায়।

অবশ্যই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ l

আরও পড়ুন –WB Election 2021: ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায় 

সেইসঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বলিউড তারকা মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী পায়েল সরকারও।

আরও পড়ুন –BREAKING: যিশু সেনগুপ্তও কী এবার বিজেপিতে? রুদ্রনীলের ছবিতে বাড়ছে জল্পনা

বিজেপির তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীও। তাঁরা হলেন,প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি, অর্জুন মুন্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি। এছাড়াও রয়েছেন, রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শ্রী শিব প্রকাশ, বিজেপি সহ সভাপতি মুকুল রায়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, শ্রী ফগ্গন সিংহ কুলস্তে, মনসুখভাই মনদাভিয়া, জুয়েল ওরাম, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন, অমিত মালব্য, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, নরোত্তম মিশ্র, বাবুলাল মারান্ডি, রঘুবর দাস, শাহনাওয়াজ হুসেন, মনোজ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিংহ মাহাতো, সুভাষ সরকার,কুনার হেমব্রম।

টলিউডের যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরন চট্টোপাধ্যায় l

RELATED Articles