তৃণমূল ২৯১ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। গতকালই দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি শিবির। দিল্লীর সদর দফতর থেকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বিজেপির জেনারেল সেক্রেটারি অরুণ সিংহ।
আর সেখানেই তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য চোখে পড়েছে। যেখানে তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া ফিল্মি তারকারা। সেখানেই বিজেপি প্রাধান্য দিয়েছে ভূমিপুত্র ও পিছিয়ে পড়া সম্প্রদায়কে।
বিজেপির গতকালের প্রকাশিত প্রার্থী তালিকায় সবথেকে বেশি নজর কেড়েছেন যিনি, তিনি হলেন শালতোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চন্দনা বাউরি। একজন সাধারণ রাজমিস্ত্রীর স্ত্রী চন্দনা বাউরি এখন হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। নির্বাচনে জোয়ার আনতে বিজেপির কর্মী সমর্থকরা ওঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর কদমে প্রচার চালাচ্ছেন। গেরুয়া শিবিরের দাবি, সমাজের সর্বস্তরে থেকে রাজনীতির আঙিনায় প্রতিনিধি তুলে এনেছি আমরা। বিজেপি নেতারা জানায়, পরিবারের গণতান্ত্রিক চেতনা, সোনার বাংলা গড়ে তুলবে বাঙালি সমাজের প্রতিটা স্তর।
আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-
তৃণমূলের প্রার্থী তালিকা যেমন গ্ল্যামারাস সেই দিক থেকে বিজেপির দু’দফার প্রার্থী তালিকায় গ্ল্যামারের ছিটেফোঁটাও নেই।
আর এখানেই বাজিমাত করেছেন বিজেপি নেতারা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই প্রার্থী তালিকায় কোনও চমক না থাকলেও রয়েছে তুখর রণনীতি। তাঁদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত আক্রমণকে ভোঁতা করতেই ভূমিপুত্রদের প্রার্থী করেছে মোদী-শাহ। আর সবথেকে উল্লেখনীয় বিষয় হল, বিজেপির তালিকায় স্থান পেয়েছে আদিবাসী, তপশিলি জাতি-উপজাতি প্রার্থী।





