রাজ্যে চলছে পঞ্চম দফা নির্বাচন। ইতিমধ্যেই বাংলা জুড়ে শুরু হয়ে গেছে তৃণমূল-বিজেপি সংঘাত। বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর।
নির্বাচনের উত্তাপকে দ্বিগুণ করে আজ রাজ্যে ষষ্ঠ দফা ভোটের প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই এদিন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- শীতলকুচি নিয়ে নোংরা রাজনীতি মুখ্যমন্ত্রীর, বিজেপির হাতে ফাঁস মমতার অডিও!
আসানসোলের নির্বাচনী জনসভা থেকে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন৷ কিন্তু ২রা মে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পেয়ে যাবেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় চোখে অহংকারের পর্দা পরে রয়েছেন৷ আর এই অহংকারের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকেই ছোট করে দেখেন৷ তাই কেন্দ্রীয় সরকার করোনা নিয়ে বৈঠক ডাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী শেষ দু’টি বৈঠকে যোগ দেননি৷’
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রেখে মোদী অভিযোগ করেন, ‘বাংলার উন্নয়নের পথ আটকে দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আপনার উদ্দেশ্য নিয়েও বাংলার মানুষের সন্দেহ রয়েছে৷ ১০ বছর ধরে দিদির সরকার শুধু বিভাজনের রাজনীতি করেছে৷ এবার সংঘাত নয়, সহযোগিতা হবে৷ বিরোধিতা নয়, বিকাশ হবে৷ ভয় নয়, পেটে ভাত হবে, শিল্প হবে, উন্নয়ন হবে, শিক্ষা হবে৷’
আরও পড়ুন- শান্তিনগরে অশান্ত পরিস্থিতি, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মহিলাকে রাস্তায় ফেলে মার, লাঠিচার্জ পুলিশের
এদিন নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলা থেকে দিল্লি পর্যন্ত মোদীর বিরুদ্ধে দিদি জোট করছেন। নির্বাচন কমিশনে অভিযোগ করছেন৷ আপনি যত খুশি ষড়যন্ত্র করুন, চেষ্টা করুন বাংলার মানুষই সবকিছু ব্যর্থ করে দেবেন৷ বাংলার মানুষই আপনার বিরুদ্ধে জোট করেছেন৷ বাংলার মানুষ আপনাকে এমন সার্টিফিকেট দিতে চলেছে যে আপনি সারাজীবন বাড়িতে তা টাঙিয়ে রাখতে পারবেন৷ সার্টিফিকেটে লেখা থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী৷’






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার