করোনার গ্রাস অব্যাহত। করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। ফের কিছু কিছু রাজ্যে লকডাউন ঘোষণা হয়েছে। বন্ধ স্কুল, কলেজ। এই পরিস্থিতিতে ভোট বন্ধ রাখার দাবী জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে।
করোনার প্রভাব কমেনি। প্রায় প্রতিদিনই লাফ দিয়ে বাড়ছে সংক্রমণ। আবার এদিকে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট দিতে একাধিক মানুষের সমাগম ঘটবে। সেখানে সবাই কতটা সামাজিক দূরত্ব মেনে চলবেন, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এই পরিস্থিতিতে ভোট স্থগিত রাখা হোক, এমনটাই দাবী তুলছেন অনেকেই।
আরও পড়ুন- মমতাকে ব্ল্যাকমেল করেছেন অনুব্রত, তথ্য ফাঁস করলেন ফিরহাদ
আবার অনেকেরই দাবী, ভোট বন্ধ করা সম্ভব না হলেও নেতা-নেত্রীদের নানান জায়গায় সভা-মিছিল অন্তত বন্ধ হোক। সভা-মিছিলে বহু মানুষ উপস্থিত থাকেন, এর জেরে সংক্রমণের হার বৃদ্ধি পাবে। এই দাবী জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ
এই মামলা দায়ের করেছেন সম্নাথ রায়। সোমনাথ ও অন্যান্যদের বক্তব্য, ভোটকর্মীদের শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হয়নি। এর পাশাপাশি করোনার জন্য কোনও নির্বাচনী নির্দেশিকাও জারি করা হয়নি। এই অবস্থায় ভোট হলে রাজ্যে সংক্রমণের হার আরও খারাপ হবে। এই বিষয়ে হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।





