এমনিতেই বঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য সহ দেশীয় রাজনীতি। বিজেপি শিবিরকে অক্সিজেন দিতে, বাংলাকে গেরুয়া রঙে রাঙাতে এই সময়ই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ব্রিগেডের ময়দানে ঐতিহাসিক জনসভা তাঁর। রবিবাসরীয় দুপুরেই শাসক দলকে নিজের ক্ষমতা দেখাবেন তিনি।
আর তাঁর আগমনে রীতিমতো উচ্ছ্বসিত টলিউডের বিজেপি বিভাগ। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে একের পর এক চমক দিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েল৷ ব্রিগেডে হাজির হয়েছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তীও৷ সবে মিলিয়ে বিজেপির আজকের জনসমাবেশে গ্ল্যামারের ছড়াছড়ি৷
অন্যদিকে, সোশ্যাল মিডিয়াতেও সবেমাত্র গেরুয়া শিবিরে যোগ দেওয়া তারকারা কিন্তু ব্রিগেড নিয়ে দারুণ উচ্ছ্বসিত৷ তাই তো রবিবার সকাল থেকেই টুইটারে ব্রিগেডের আহ্বানে টুইট করেছেন তারকারা ৷
তা কী লিখলেন তারকারা?
সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী পায়েল মোদির জনসভার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন ‘উনি আসছেন৷’ আর একটি পোস্টে লিখেছেন “আসল পরিবর্তনের লক্ষ্যে বিজেপির ডাকে ৭ ই মার্চ ২০২১ দুপুর ১২টা ব্রিগেড চলো। প্রধান বক্তা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি।”
উনি আসছেন!#lokkhoSonarBangla #DurnitiMuktoBangla@BJP4India @BJP4Bengal @narendramodi ji, @KailashOnline ji, @AmitShah ji, @JPNadda ji, @DilipGhoshBJP ji. pic.twitter.com/E9eNA8TtO5
— Paayel Sarkar (@Paayel_12353) March 5, 2021
আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-
দুর্নীতি মুক্ত বাংলা গড়তে, ব্রিগেডে আজ মোদীজির আহবান। মোদী সরকার বাংলার জন্য লড়বে, সোনার বাংলা গড়বে।#ModirSatheBrigade
— Srabanti (@srabantismile) March 7, 2021
অন্যদিকে বাঙালি তরুণীদের মনে ঝড় তোলা যশও ‘আসল পরিবর্তনের লক্ষ্যে বিজেপির ডাকে’ প্রচারে সামিল হয়েছেন। টুইটারে বিজেপির পোস্ট করা একটি ভিডিওতেও ব্রিগেডের ময়দানে আহ্বান করেছেন। বলেছেন, ‘নরেন্দ্র মোদিজি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আপনাদের সঙ্গে দেখা করতে আসছেন। সবাই চলুন এক হই আগামী ৭ মার্চ ব্রিগেড ময়দানে।’
#BrigadeCholo#LokkhoSonarBangla #DurnitiMuktoBangla @BJP4Bengal pic.twitter.com/IFHFnn4WVi
— Yash (@Yash_Dasgupta) March 5, 2021





