বিজেপির শিবিরে পা দিয়ে অর্থাৎ রাজনীতির আঙ্গিনায় প্রথমবার এসেই টলিউডের হার্টথ্রব যশ দাশগুপ্ত জানিয়েছিলেন রাজনীতির অ, আ, ক, খ বোঝেন না তিনি। কিন্তু সৌজন্যতার রাজনীতি যে তিনি ভালো রকমই বলছেন তার প্রমান দিলেন এবার।
শনিবার সন্ধেয় হুগলির চণ্ডীতলার প্রচার চলাকালীন দেখা হয়ে যায় রাজনীতিতে পোড়খাওয়া সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম এবং একেবারেই আনকোরা বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তর। প্রতিদ্বন্দ্বিতা ভুলে একে অপরের দিকে এগিয়ে দিলেন সৌজন্যের হাত। তার পরের ঘটনা আরও অবাক করার মতোই।
আরও পড়ুন-WB Election 2021: প্রচারে বেরিয়ে বিপত্তি! লকেটের চোখ রং ছোঁড়ার অভিযোগ, সন্দেহের তীর তৃণমূলের দিকে
সূত্রের খবর, সেলিমকে দেখে গাড়ি থামিয়ে দেন যশ। তারপর নিজেই গাড়ি থেকে নেমে এগিয়ে আসেন অভিজ্ঞ সিপিএম নেতার কাছে। কমিউনিস্ট নেতাকে পা ছুঁয়ে প্রণাম করেন যশ, চেয়ে নেন তাঁর আশীর্বাদ। অনুজ প্রার্থীকে আশীর্বাদ দিতে কার্পণ্য অবশ্য করেননি সেলিম। সৌজন্যতা ফেরান তিনিও।
এই দুই অসমবয়সী, ভিন্ন মতাদর্শের প্রার্থীদের মধ্যে সৌজন্য বিনিময় যখন চলছে, তখন সিপিএম কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন- ভোটের কোপ দিঘাতে, প্রথম দু’দফার ভোটের কারণে বন্ধ দিঘা, পর্যটকবিহীন সমুদ্র সৈকত
সেলুলয়েডের তারকাকে সামনে থেকে দেখতে পেয়ে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি তাঁরা।





