Minority votes of TMC is decreasing: চলছে লোকসভা নির্বাচন। পাঁচ দফার ভোট হয়ে গিয়েছে। এখনও বাকি দু’দফার ভোট। সমস্ত রাজনৈতিক দলগুলিই ঢেলে প্রচার চালাচ্ছে। বিজেপির দাবী, বাংলা থেকে ৩০টি আসন পাবে তারা। অন্যদিকে, তৃণমূলও নিজের লক্ষ্যে অচল। এসবের মাঝেই সংখ্যালঘু ভোট (Minority Votes) হয়ে উঠেছে বড় ফ্যাক্টর। ধর্ম ও রাজনীতি নিয়ে রাজ্যে উত্তেজনার অন্ত নেই।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। আর এর জেরে বিতর্কের মুখে মুখ্যমন্ত্রী। বিজেপির দাবী, সংখ্যালঘু ভোট (Minority Votes) যাতে ভাগ না হয়, সেই কারণেই হিন্দু ধর্মে আক্রমণ। সংখ্যালঘুরা কী তাহলে শুধুমাত্রই ভোট ব্যাঙ্ক তৃণমূলের জন্য (Minority votes of TMC is decreasing)? আর সেই ভোট ব্যাঙ্ক বাঁচাতে অন্য ধর্মের ভাবাবেগে আঘাত হানতে দ্বিতীয়বার ভাববেন না মুখ্যমন্ত্রী? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই নিয়ে তর্ক গোটা বছরই চলে। তবে ভোটের সময় তা বেড়ে যায়। মানুষের নানান সমস্যা থেকে নজর হটাতেই এমন তর্ক-বিতর্ক তৈরি করা হয় না তো? উঠছে প্রশ্ন।
বাংলায় সংখ্যালঘু ভোটারদের (Minority Votes) হার ২৭-৩০ শতাংশ। এই ভোটের উপর শুধুমাত্র তৃণমূল নয়, নজর থাকে সব দলেরই। কেউ এই শতাংশ পুরোটাই চান আবার কেউ ভোট ভাগ করতে চান। পশ্চিমবঙ্গে একটা সময় এই সংখ্যালঘু ভোটের (Minority Votes) গোটাটাই থাকত বামেদের দখলে। তবে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকে সেই ভোট ব্যাঙ্ক চলে গিয়েছে তৃণমূলের খাতায় (Minority votes of TMC is decreasing)।
বাম জমানার শেষের দিকে একাধিক ইস্যু সামনে আসতে শুরু করে। সিঙ্গুর-নন্দীগ্রাম প্রসঙ্গ তো বটেই, এর সঙ্গে যুক্ত হয় রিজওয়ান হত্যাকাণ্ড, সাচার কমিটির রিপোর্ট। ফলে বামেদের তরফের সংখ্যালঘু ভোট চলে যায় তৃণমূলের দখলে। তবে অনেকের ধারণাই, তৃণমূলের সংখ্যালঘু ভোটে (Minority Votes) চিড় ধরেছে (Minority votes of TMC is decreasing)। রাজ্যে পালাবদলের শুরুর দিকে তৃণমূল যতটা সংখ্যালঘু ভোটে কব্জা বসাতে পারত, এখন তা অনেকটাই কমেছে। ভাগাভাগি হচ্ছে ভোট।
আর উদাহরণ হিসেবে তো রয়েছেই সাগরদিঘির উপনির্বাচন। সেখানে কিন্তু তৃণমূলের মুখ থেকে সংখ্যালঘু ভোট (Minority Votes) ছিনিয়ে নিয়ে জয় হয় বাম-কংগ্রেস জোট। এর পাশাপাশি আনিস খানের মৃত্যু, সিএএ-ও একটা ফ্যাক্টর বলে ধরাই যায়। তবে মালদহ, মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, সেখানে সংখ্যালঘু ভোট কাটাকাটি আগেও হয়েছে (Minority votes of TMC is decreasing)। সেখানে বাম-কংগ্রেস ভালোই লিড পেয়ে এসেছে। আর এখনও পাচ্ছে। তবে এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আরও কমে কী না, সেটাই দেখার!





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!