‘আমরাই জিতছি…’, লোকসভা নির্বাচনে ক’টি আসন পাবে তৃণমূল? দলের কর্মীদের মনোবল বাড়াতে করা দেবের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল

Dev predicted how many seats TMC will win:  আগামিকাল, মঙ্গলবার রয়েছে ভোট গণনা। সকল রাজনৈতিক দলের মধ্যেই একটা চাপা উত্তেজনা কাজ করছে। কী হতে চলেছে, রাজ্যের রায় কী হবে, তা নিয়ে চলছে নানান মন্তব্য, প্রতি-মন্তব্য। নানান দাবী করছেন রাজনৈতিক দলের নেতারা। এবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেব সাফ জানিয়ে দিলেন, রাজ্যে তারাই জিতছেন। এমনকি, তৃণমূল ক’টা আসন পেতে পারে, তাও জানিয়ে দিলেন তিনি (Dev predicted how many seats TMC will win)।

গত শনিবার শেষ দফা ভোটের পর প্রকাশ্যে আসে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। আর তাতে বেশিরভাগ সমীক্ষাই বলছে, রাজ্যে তৃণমূলের থেকে বেশি আসন পেতে পারে বিজেপি। এর জেরে বেশ মুষড়ে পড়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও কর্মী যাতে মনোবল না হারান। ভোট গণনার শেষ পর্যন্ত দেখতে বলেছেন তিনি। আর এবার দলীয় কর্মীদের উৎসাহ জোগালেন দে (Dev predicted how many seats TMC will win)ব।

দলের কর্মীদের মনোবল জোগাতে তৃণমূলের নির্বাচন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছেন দেব। তাঁর সেই চ্যাট ভাইরাল হয়েছে। গ্রুপে দেব লেখেন, “আরে আমরাই জিতছি। মিনিমাম ২৬টি আসনে আমরা জিতছি। এই সংখ‌্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে” (Dev predicted how many seats TMC will win)

 এই বিষয়ে দেবের একান্ত সচিব রামপদ মান্না জানিয়েছেন, “দাদার সঙ্গে আমার এই নিয়ে কথাও হয়েছে। আসলে দাদাই একমাত্র সেলিব্রিটি যিনি গোটা রাজ্যে সমস্ত লোকসভা আসনে প্রচারে গিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে দিঘা সব জায়গায় তিনি প্রচারে গিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দাদার দাবি তিনি তো জিতছেনই, রাজ্যে তৃণমূলই সংখ‌্যাগরিষ্ঠ হতে চলেছে” (Dev predicted how many seats TMC will win)

দেবের দাবীকে সমর্থন করেছেন ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বিকাশ কর। তিনি বলেন, “আমাদের দলীয় রিপোর্ট বলছে দেব কমপক্ষে দেড় লক্ষ ভোটের ব‌্যবধানে জিতবেন। সমস্ত বিধানসভা ক্ষেত্র থেকে আমরা লিড পাব। আমরাও দলীয় কর্মীদের বলছি বুথ ফেরত সমীক্ষা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। কোনও কোনও সমীক্ষায় ঘাটাল আসনে তৃণমূল হারছে বলেও উল্লেখ করছে। আমরা জিতছি, জিতছি, জিতছি”।

দেব নিজের জয়ের বিষয়েও নিশ্চিত করেছেন একাধিকবার (Dev predicted how many seats TMC will win)। তিনি বলেছিলেন, তিনি যত সংখ্যক ভোটে জিতবেন, ততগুলি গাছ লাগাবেন। জয়ের পর বর্ষার শুরুতেই গাছ লাগানোর প্রস্তুতি শুরু করবেন দেব। এই বিষয়ে দাসপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহরায় বলেন, “কয়েকটি সমীক্ষা সংস্থা কোন যুক্তির ভিত্তিতে দেব হারছেন বলে রটিয়েছে জানি না। সেই সমীক্ষা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এনিয়ে আমরা মাথাও ঘামাচ্ছি না। বরং দেবের কথামতো গাছ লাগানোর প্রস্তুতি নিতে শুরু করছি আমরা। ফলাফল প্রকাশ হওয়ার পরই গাছ লাগানোর কর্মসূচি শুরু হয়ে যাবে”।

RELATED Articles