‘গণতন্ত্র মানে কী রাস্তায় জামা কাপড় খুলে হাঁটার অধিকার?’ ত্রিপুরা প্রসঙ্গে তৃণমূলের প্রশ্নবাণ দিলীপের

গণতন্ত্র মানে কী জামাকাপড় খুলে রাস্তায় হাঁটার অধিকার? তৃণমূলের উদ্দেশ্যে এমনই প্রশ্ন ছুঁড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের পাশে বসেই এমন প্রশ্ন করলেন তিনি। এরই সঙ্গে তৃণমূল যে বারবার বলেছে যে ত্রিপুরায় গণতন্ত্র নেই, সেই বিষয় নিয়েও কটাক্ষ করেন দিলীপ।

এদিন তিনি বলেন, “এখান থেকে তৃণমূলের নেতা – মন্ত্রীরা ত্রিপুরায় যাচ্ছেন। ব্রাত্যবাবু গিয়েছিলেন। তাঁকে ত্রিপুরার বিজেপি সরকার পদমর্যাদা অনুসারে পাইলট কার দিয়ে একসর্ট করেছে। উনি ত্রিপুরায় যেখানে খুশি গিয়েছে। যা খুশি বলেছেন। কেউ ওনাকে বাধা দেয়নি। তার পরেও ওরা বলছে ত্রিপুরায় গণতন্ত্র নেই। গণতন্ত্র মানে কি? জামা কাপড় খুলে রাস্তায় হাঁটার অধিকার? এ অধিকার তো সভ্য সমাজে কেউ দেবে না। সেজন্য নাটক করা হচ্ছে”।

আরও পড়ুন- আফগানিস্তানে শোচনীয় হিন্দুদের অবস্থা, তালিবানদের হাতে বলি হচ্ছে একের পর এক হিন্দু ধর্মাবলম্বী মানুষ

এ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় জেতার পর তৃণমূলের এবার লক্ষ্য দিল্লির মসনদ। এই কারণে নানান বিজেপি শাসিত রাজ্যে সংগঠন বাড়াতে উদ্যত হয়েছে ঘাসফুল শিবির। এই কাজ শুরু হয়েছে ত্রিপুরাকে দিয়ে। এই কারণে রাজ্য নেতৃত্ব নিয়মিত ত্রিপুরাতে আসা-যাওয়া করছে।

গতকাল তৃণমূলে যোগ দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে ত্রিপুরাতে গেরুয়া শিবির গণতন্ত্র হরণ করছে। ঠিক এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই রাজ্য তোলা হয় গেরুয়া শিবিরের পক্ষে।

RELATED Articles