থামছে না ঘটনা! ফের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহ, গালিগালাজের অভিযোগ, কর্মবিরতিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত গরতা রাজ্যের পরিস্থিতি। দুর্গাপুজো শুরু হয়েছে। তবে উৎসবের শহরেও জারি প্রতিবাদ-আন্দোলন। অনশন কর্মসূচি করছেন জুনিয়র চিকিৎসকরা। এমন আবহে এবার ফের এল মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনা ঘটল সরকারি হাসপাতালে। সেই ঘটনার জেরে ফের কর্মবিরতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, গতকাল, সোমবার রাতে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় ওই হাসপাতালে। বচসার মাঝেই মৃত রোগীর পরিবারের হাতে আক্রান্ত হন এক মহিলা চিকিৎসক ও নার্স। তাদের গালিগালাজও করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের আজ, মঙ্গলবার আদালতে তোলা হবে। তবে এই ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন ওই হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তাদের দাবী, উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

বলে রাখি, আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবী নিয়ে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিলেও অনশন কর্মসূচি শুরু করেছেন তারা। গত শনিবার থেকে শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের অনশন। আহ, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসকদের ডাকে শুরু হয়েছে প্রতীকী অনশন।

আরও পড়ুনঃ ‘আমি নাকি বিজেপি করি, উত্তরটা আমি মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নেব…’, অরিত্রর বাড়িতে হামলা তৃণমূল দুষ্কৃতীদের

জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। তারাও এই অনশনে যোগ দিয়েছেন। মঙ্গলবার ফের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় অনশন মঞ্চ পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এরই মধ্যে রায়গঞ্জের মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এল মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ। ফলে আন্দোলনকারীদের মধ্যে এই ঘটনার জেরে তৈরি হয়েছে অসন্তোষ।

RELATED Articles