Breaking: মুখ পুড়ল মমতার! হাঁসখালি ধ’র্ষণকাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলো হাইকোর্ট

আবার চাপে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নদীয়ার হাঁসখালি ধ’র্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলো হাইকোর্ট। গত পরশু হাঁসখালিতে ঘটেছিল ন্যক্কারজনক ঘটনা। এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে উঠেছিল নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কালকে চূড়ান্ত অমানবিক মন্তব্য করেন ওই কিশোরীর উদ্দেশ্যে। তিনি বলেন যে ওই কিশোরীর সঙ্গে ওই তৃণমূল নেতার ছেলের সম্পর্ক ছিল নয়তো কিশোরীটি অ’ন্তঃসত্ত্বা ছিলো।হয়ত বা অসুখ ছিল। তাই এটা ধ’র্ষণ হতে পারে না।

যা শুনে ছিছিক্কার পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।এমনকি মমতা তৃণমূলের অনেক লোকজন মমতাকে কটু কথা শুনিয়েছেন এরকম দায়িত্বজ্ঞানহীন, চূড়ান্ত অমানবিক মন্তব্য করার জন্য। রাজ্যের প্রধান প্রশাসক যিনি কিনা পুলিশ মন্ত্রীও এবং একজন মহিলা তিনি কিনা একজন মৃতা কিশোরীর চরিত্রহনন করছেন এই ভাবে প্রকাশ্যে মঞ্চে।

চারিদিক থেকে ধিক্কার উঠেছিল তার বিরুদ্ধে। আর তার মধ্যেই জানা গেল যে এই হাঁসখালি ধ’র্ষণকাণ্ডে এবার সিবিআই তদন্ত হবে। আশা করা যায় এবার প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles