খিচুড়ি-বেগুনভাজা নাকি মাছ-মাংস? দুর্গাপুজোর মেনু হবে কী? কোন্দল শুরু বিজেপির অন্দরে

অনেক টালবাহানার পর জানা গিয়েছে যে দুর্গাপুজো করছে বিজেপি। কিন্তু এবার জল্পনা শুরু হয়েছে পুজোর দিনগুলিতে মেনুতে আমিষ থাকবে নাকি নিরামিষ, এইন নিয়ে। আর এর জেরে ভাগ হয়ে গিয়েছে দুটি গোষ্ঠী। এক দল আমিষের দলে, অন্যটি নিরামিষ। আবার আরও একদল চাইছে, পুজোতে আমিষ, নিরামিষ, দু’ধরণের ব্যবস্থাই থাকুক।

বিজেপির এই পুজো নিয়ে আগেই বিরোধিতা করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, পুজো করা দলের কাজ নয়। তাঁর যে পুজো নিয়ে কোনও উৎসাহও নেই, এমনটাও স্পষ্ট কোর্টে দেন তিনি।

তবে পরে অবশ্য বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অনুমতি নিয়ে দুর্গাপুজোর আয়োজন শুরু হয়। গত বছরের মতো এই বছরও বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতির কেন্দ্রে পুজোর আয়োজন হবে। থাকছে সাংস্কৃতিক অনুস্থানের আয়োজনও। তবে এরই মধ্যে আবার ভোজন নিয়ে শুরু হল কোন্দল।

রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের দুর্গাপুজোয় খিচুড়ি বেগুনভাজাই থাক। তাঁদের মতে, বিজেপির আয়োজনে এমনিতে নিরামিষ ভোজনের ব্যবস্থাই থাকে। আর এর উপর আবার ভোটের পর দলের আর্থিক অবস্থাও ভাল নয়। তাই নিরামিষ থাকাই শ্রেয়।

আবার অন্য একটি গোষ্ঠী দাবী তুলেছে আবার বাঙালি আমিষ পদের। তাদের আবার মেনুতে মাছ, মাংস চাই-ই চাই। তবে তাতে যে খরচ বাড়বে তা অবশ্য অস্বীকার করেন নি তারা।

আবার আরও একটি গোষ্ঠী রয়েছে, যাদের দাবী দুরকমই পদই থাক। তাদের যুক্তি, অনেকেই পুজোর দিনগুলিতে আমিষ খান না। তাঁদের জন্য নিরামিষ খিচুড়ির ব্যবস্থা থাকুক। এবার শেষ পর্যন্ত কোন গোষ্ঠীর মত দলের মেনে নেয়, এখন সেটাই দেখার।

RELATED Articles