আর চারদিন পর থেকেই রাজ্যে শুরু নির্বাচন। তৃণমূলের মতো বিজেপিতেও প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-অসন্তোষ চোখে পড়েছে। বিজেপির সদরদপ্তর হেস্টিংস-এর সামনে বিক্ষোভরত বিজেপি কর্মীদের ছবি দেখে চিন্তিত হয়ে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ও!
জেলায় জেলায় বিক্ষোভের আঁচ পৌঁছেছে দিল্লি পর্যন্ত। সূত্রের খবর, প্রার্থী তালিকা নিয়ে এহেন অসন্তোষ দেখে রাজ্য নেতৃত্বের উপর কিছুটা বিরক্তিও প্রকাশ করেছে শীর্ষ নেতৃত্ব। এরইমধ্যে খবর ভোটের কদিন আগেও, একাধিক বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। এবং আসনগুলি মূলত মালদহের। তালিকায় রয়েছে হরিশচন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের নাম। এই কেন্দ্রকে খুবই গুরুত্ব দিচ্ছে বিজেপি। এখান থেকেই জেলায় বিক্ষোভের শুরু। হরিশচন্দ্রপুরে বিজেপি প্রার্থী করেছে মতিউর রহমানকে।
আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, পদ্ম প্রার্থী মতিউর রহমান বিজেপির সঙ্গে সেভাবে যুক্তই নন। খুব বেশিদিন তিনি বিজেপিতে নন। তারপরও তাঁকে প্রার্থী করে দেওয়া হয়েছে। টাকা নিয়ে এই প্রার্থী করা হয়েছে বলেও অভিযোগ ওঠে দলের অন্দরে। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। এ নিয়ে জেলা কমিটি বৈঠকও করে বলে খবর। কথা হয় রাজ্য নেতৃত্বের সঙ্গেও। এরকমই আরও তিনটি কেন্দ্রের প্রার্থী নিয়ে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে বলে খবর।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!